1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
আহম্মদাবাদ ইউনিয়নে সালেহ উদ্দিন বাবরুর গণসংযোগ বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রকাশ মাদক সেবনের অভিযোগে চুনারুঘাটে এক চা শ্রমিককে ৬ মাসের কারাদণ্ড কোনো অনিয়ম-দুর্নীতি বরদাশত করা হবে না: এমপি ফয়সল ইউএস বাংলা গ্লোবাল এসোসিয়েশন কর্তৃক সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত গাছ কাটা মামলায় জামিন পেলেন চুনারঘাট উপজেলা যুবদল নেতা সফিক মিয়া মহালদার মানুষের সন্ধানে- মোঃ রোকনুজ্জামান শরীফ সুরমা নদীর বালুমহাল নিয়ে উত্তেজনা, বন্ধ থাকায় কোটি টাকার ইজারা হুমকিতে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা চুনারুঘাটে ১ সপ্তাহে মনিপুরী সম্পাদায়ের ৪ ঘরে দুর্ধর্ষ চুরি ও ডাকাতি, পুলিশের দায়সারা বক্তব্য

চুনারুঘাটে ১ সপ্তাহে মনিপুরী সম্পাদায়ের ৪ ঘরে দুর্ধর্ষ চুরি ও ডাকাতি, পুলিশের দায়সারা বক্তব্য

চুনারুঘাট প্রতিনিধি 
  • প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের ছয়শ্রী ও ঘনশ্যামপুর(সাতারলেন) এলাকায় ১ সপ্তাহে ৪ টি চুরি ও ডাকাতির ঘটনায় আতংকে রয়েছেন মনিপুরী সম্পদায়।

(২৩ আগষ্ট) শনিবার গভীর রাতে চুনারুঘাট উপজেলার ছয়শ্রী মনিপুরী পাড়ায় হবিগঞ্জ জজ কোর্টের পেশকার তপন কুমার সিংহ, তার ছোট ভাই শ্রীমঙ্গল গ্র্যান্ড সুলতান হোটেলের কর্মরত রিপন কুমার সিংহ ও একসময়ের ফুটবল খেলোয়াড় সন্তোষ কুমার সিংহ সহ তিনটি ঘরে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়। এছাড়াও গত ২০ আগস্ট বৃহস্পতিবার গভীর রাতে ঘনশ্যামপুর(সাতারলেন) গ্রামের পুলিশের এসআই হীরক সিংহ এর বাড়ীতে ডাকাতরা হানা দেয়।এ সময় ডাকাতরা তার বয়স্ক পিতা (অবসরপ্রাপ্ত) বিজিবি সদস্য ধীরেন্দ্র সিংহ কে অমানুষিক ভাবে পিঠিয়ে আহত করে।

ছয়শ্রী গ্রামের সন্তোষ কুমার সিংহ বলেন,তার ঘর থেকে ২টি মোবাইল সহ ঘরের বড় একটি ট্যাং চোরেরা নিয়ে যায়।সকালে তারা খালি ট্যাং পার্শের ক্ষেতে পেয়ে ঘরে নিয়ে আসেন।শুধু তাই নয়,চুরি হওয়ার মোবাইল নাম্বারে ফোন দিলে চোরার কল রিসিভ করে অকথ্য ভাষায় গালাগালি করে এবং হত্যার হুমকি দেয়।

এ দিকে চুরির ঘটনাটি এলাকায় জানাজানি হলে মনিপুরী সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।তারা তাদের জানমালের নিরাপত্তা চেয়ে বিভিন্ন মহলে যোগাযোগ করছেন।

চুনারুঘাট থানার ওসি সাইফুল ইসলাম কে জানালে তিনি দায়সারা ভাবে বলেন,অভিযোগ পেলে ব্যবস্থা নেব।কিন্তু গত তিন দিন আগে পুলিশের সাব ইন্সপেক্টর হীরক সিংহ এর ঘরেে ডাকাতি হলেও এর কোন ক্লু বের করতে পারেন নি পুলিশ।অথবা একটি মোবাইল উদ্ধার বা কোন ডাকাত কে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

হবিগঞ্জের পুলিশ সুপার তারেক মাহমুদ কে ফোনে জানালে, তিনি মিটিং এ আছেন এবং ওসি চুনারুঘাট কে জানানোর কথা বলেন।
এর আগেও ওই এলাকার আমুরোড বাজার সহ কয়েকটি বাড়ীতে চুরি-ডাকাতি হলেও পুলিশের ভুমিকা নিষ্ক্রিয় দেখা যাচ্ছে।কেনই বা তারা ব্যবস্থা নিচ্ছেন না সাধারণ মানুষের এই প্রশ্ন?

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews