1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
চাটপাড়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় ছাত্রকে ছু/রি/কা/ঘা/ত হবিগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রকৃতির আয়নায় আত্মপরিচয়, ভালোবাসা ও বাংলাদেশের অনন্ত সৌন্দর্য আজমিরীগঞ্জে নেশাগ্রস্থ পুত্রের হাতে ক্যান্সার আক্রান্ত পিতা খুন ২৪ বছরের বন্দিজীবনের অবসান : নতুন জীবনের পথে কয়েস আহমেদ হবিগঞ্জের তরুণ আলোকচিত্রী মারুফের ‘বোটানিক্যাল সাইলেন্স’, প্রকৃতির সৌন্দর্যে আন্তর্জাতিক স্বীকৃতি বাজারে নজরদারি বাড়াতে জেলা প্রশাসকদের নির্দেশ স্বেচ্ছাসেবকদল নেতা সৈয়দ মুশফিক আহমেদের সহযোগিতায় অপহৃত হাফেজ আব্দুল বাছির উদ্ধার ঘুষকাণ্ডে চুনারুঘাট থানার এএসআই অতনু বণিক ক্লোজড নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ: আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী

গাজীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত

চুনারুঘাট প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) সকাল ১০টায় বাজারের নির্ধারিত কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। উৎসবমুখর পরিবেশে ব্যবসায়ীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে সভাপতি পদে জাহাঙ্গীর আলম ফুল মিয়া (১০৫) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক (সেক্রেটারি) পদে দেলোয়ার হোসেন রতন (১০১) ভোট এবং কোষাধ্যক্ষ পদে আবুল কালাম (৮০) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

ভোট গ্রহণ ও ফলাফল প্রকাশের সময় উপস্থিত ছিলেন-চুনারুঘাটের সহকারি কমিশনার (ভূমি) তৌফিক আনোয়ার, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সহ অনেকেই ।

নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন মাষ্টার ফজলুল হক তারফদার আবিদ।

নির্বাচনকে ঘিরে সকাল থেকেই গাজিগঞ্জ বাজারে ব্যবসায়ীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হলে নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষকে ব্যবসায়ীরা অভিনন্দন জানান।

নবনির্বাচিত কমিটির নেতারা গাজিগঞ্জ বাজারের ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, বাজারের সার্বিক পরিবেশ উন্নয়ন এবং ব্যবসায়ীদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews