1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
সর্বশেষ :
চাটপাড়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় ছাত্রকে ছু/রি/কা/ঘা/ত হবিগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রকৃতির আয়নায় আত্মপরিচয়, ভালোবাসা ও বাংলাদেশের অনন্ত সৌন্দর্য আজমিরীগঞ্জে নেশাগ্রস্থ পুত্রের হাতে ক্যান্সার আক্রান্ত পিতা খুন ২৪ বছরের বন্দিজীবনের অবসান : নতুন জীবনের পথে কয়েস আহমেদ হবিগঞ্জের তরুণ আলোকচিত্রী মারুফের ‘বোটানিক্যাল সাইলেন্স’, প্রকৃতির সৌন্দর্যে আন্তর্জাতিক স্বীকৃতি বাজারে নজরদারি বাড়াতে জেলা প্রশাসকদের নির্দেশ স্বেচ্ছাসেবকদল নেতা সৈয়দ মুশফিক আহমেদের সহযোগিতায় অপহৃত হাফেজ আব্দুল বাছির উদ্ধার ঘুষকাণ্ডে চুনারুঘাট থানার এএসআই অতনু বণিক ক্লোজড নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ: আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী

চুনারুঘাটে ১২ কেজি গাঁজাসহ ১জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

হবিগঞ্জের চুনারুঘাটে পুলিশের অভিযানে ১২ কেজি গাঁজাসহ রাসেল মিয়া (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা আরও দুই সহযোগী কৌশলে পালিয়ে যায়।

বৃহস্পতিবার (২০ আগস্ট) চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলামের দিকনির্দেশনায় থানার একটি অভিযানিক দল চুনারুঘাট থানা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ১২ কেজি গাঁজাসহ রাসেল মিয়াকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রাসেল মিয়া চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের কেদারাকোর্ট গ্রামের আব্দুল হকের ছেলে।

পুলিশের দাবি, অভিযানকালে তার সঙ্গে থাকা আরও দুই সহযোগী পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় চুনারুঘাট থানার এসআই মো. সুমন মিয়া বাদী হয়ে গ্রেপ্তার ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। মামলাটি চুনারুঘাট থানার এফআইআর নং-৩৮(০৮)২০২৬, ধারা ৩৬(১) সারণির ১৯(খ)/৪১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী রুজু করা হয়েছে।

এ বিষয়ে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ১২ কেজি গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার দুই সহযোগী পালিয়ে যায়। পলাতকদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মাদক ব্যবসা ও মাদক পাচারের সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”

গ্রেপ্তার রাসেল মিয়াকে আইনগত প্রক্রিয়া শেষে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews