1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

খোয়াই নদীতে বালু উত্তোলন: হুমকিতে অর্ধশত গ্রাম

Reporter Name
  • প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: চুনারুঘাট উপজেলার ইচ্ছাকুটা গ্রামের পশ্চিম পাশে খোয়াই নদীতে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে নদীর বিভিন্ন স্থানে ভাঙন দেখা দেওয়ায় নদীর দুই পাড়ের বাড়িঘর, মসজিদসহ গুরুত্বপূর্ণ স্থাপনা হুমকির মুখে পড়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

এ ঘটনায় এলাকার শতাধিক বাসিন্দার স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ জেলা প্রশাসকের কাছে দেওয়া হয়েছে। অভিযোগে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

লিখিত অভিযোগে বলা হয়, স্থানীয় কয়েকজন ব্যক্তি ইচ্ছাকুটা গ্রামের পশ্চিম পাশে খোয়াই নদীতে ড্রেজার মেশিন বসিয়ে জোরপূর্বক বালু উত্তোলন করছেন। স্থানীয় বাসিন্দারা এতে বাঁধা দিলেও প্রশাসনের নাম ভাঙিয়ে দিন-রাত বালু উত্তোলন চালিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, ড্রেজার মেশিনের বিকট শব্দে আশপাশের পরিবেশ ও জনজীবন ব্যাহত হচ্ছে। পাশাপাশি নদীর তলদেশ থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারণে নদীর দুই পাড়ে ভাঙন দেখা দিয়েছে। এতে নদীতীরবর্তী বাড়িঘর, মসজিদসহ বিভিন্ন স্থাপনা ঝুঁকির মধ্যে পড়েছে।

অভিযোগকারীরা আরও বলেন, বর্তমানে বর্ষা মৌসুম হওয়ায় নদীর পানি বৃদ্ধি পেলে যেকোনো সময় নদীর পাড় ভেঙে বন্যা দেখা দিতে পারে। এতে চুনারুঘাট উপজেলার রানীগাঁও ও সাটিয়াজুরী ইউনিয়নের অর্ধশতাধিক গ্রামের মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ অবস্থায় খোয়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, নদীর তীর রক্ষা এবং জনসাধারণের জানমালের নিরাপত্তায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য জেলা ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় ভুক্তভোগী বাসিন্দারা।

দ.ক.সিআর

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews