1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
সর্বশেষ :
রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত চুনারুঘাটে ইসলামী আন্দোলনের দ্বী-বার্ষিক অধিবেশন ১৬ সেপ্টম্বর  উলামা পরিষদের সীরাত ও হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিজয়ীদের তালিকা  সুশাসন প্রতিষ্ঠা ও উন্নয়নসহ জনগণের কল্যাণে কাজ করতে চাই: সাইফুল ইসলাম বাহুবলে দুই প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ-অনিয়ম ও দুর্নীতির অভিযোগ গাজীপুর ইউনিয়নে আশেকে রাসূলদের মিলনমেলায় জায়গা নাপেয়ে সড়কেও দাঁড়িয়ে অংশ নেন অনেকে জিরো টলারেন্সের পরও মাদক কেন নিয়ন্ত্রণের বাইরে? মাদকবিরোধী যুদ্ধের সাফল্য, ব্যর্থতা ও আমাদের দায় সাবেক চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যুবার্ষিকী পালন মৌলভীবাজারে বিরতিহীন বাস আটক, চরম যাত্রী ভোগান্তি ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে বন্ধ থাকবে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান

মাধবপুরে সাংবাদিকদের উপর হামলা

Reporter Name
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে চোরাই মোবাইলের আইএমইআই (IMEI) নম্বর পরিবর্তনের অভিযোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার সদর এলাকার সায়হাম ফিউচার কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

আহত সাংবাদিক নাহিদ মিয়া মাধবপুর উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে নাহিদ মিয়া পেশাগত কাজে প্রেসক্লাবে যাওয়ার পথে বাজারের ইসলামিয়া মার্কেটে অবস্থিত ‘অ্যাপেল স্টোর’-এর মোবাইল কারিগর মোহাম্মদ উদ্দিন জামিল তার পথরোধ করেন। এ সময় জামিল তার সহযোগী তানজিল ও মাসুমকে নিয়ে নাহিদের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।

হামলায় নাহিদ মিয়া গুরুতর আহত হলে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে মাথায় গুরুতর আঘাতের কারণে উন্নত চিকিৎসার জন্য তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে রেফার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মাধবপুর বাজারে দীর্ঘদিন ধরে একশ্রেণির মোবাইল কারিগর বিশেষ সফটওয়্যার ও ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তনের কাজ করে আসছেন বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে সাংবাদিক নাহিদ মিয়া তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে লিখেছিলেন, “মাধবপুরে মোবাইল কারিগরের বিরুদ্ধে চোরাই মোবাইলের আইএমইআই পরিবর্তনের অভিযোগ। খুব শিগগিরই নিউজ আসছে।” ওই স্ট্যাটাস প্রকাশের জের ধরেই তার ওপর হামলা চালানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

তবে অভিযুক্ত মোহাম্মদ উদ্দিন জামিল অভিযোগ অস্বীকার করে বলেন, “নাহিদ আমার দোকানে এসে ছবি তুলেছে। এছাড়া সমন্বয়কদের একজন একজন করে তুলে নিয়ে যাবে বলে হুমকি দিয়েছে।”

এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, “এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

দ.ক.সিআর

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews