মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
কাউন্সিলরকে ঘিরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে উত্তাল শায়েস্তাগঞ্জ, মানববন্ধনের ঘোষণা শ্রীমঙ্গলে বিনামূল্যে চক্ষু শিবির, ১৫০ জন পেলেন চশমা চুনারুঘাটে ধাওয়া শেষে আটক ডাকাতি মামলার আসামী, জব্দ প্রাইভেটকার চুনারুঘাটে লোডশেডিংয়ে জনজীবনে অস্বস্তি, ক্ষুব্ধ গ্রাহকরা, বিল নিয়েও কারসাজি চুনারুঘাটে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা জালালাবাদ এসোসিয়েশন: ঢাকাস্থ সিলেট বিভাগবাসীর একটি সামাজিক সংগঠন বাহুবলের বিএনপি নেতৃবৃন্দের নিন্দা ও প্রতিবাদ  চুনারঘাটে নিত্য পণ্যের দাম বৃদ্ধি, টালমাটাল সবজির বাজার আলোর বদলে স্ক্রিন পড়ুয়া জাতির সংকট শ্রীমঙ্গলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বননির্ভর জনগোষ্ঠীর ভূমিকা শীর্ষক কর্মশালা

চুনারুঘাটে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা

  • প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬

চুনারুঘাট) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে জালনোটের প্রচলন প্রতিরোধ এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই ২০২৬) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ ব্যাংক, সিলেট-এর আয়োজনে এবং সোনালী ব্যাংক, চুনারুঘাট শাখার সহযোগিতায় “জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা-২০২৬” অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক, হবিগঞ্জ-এর ডেপুটি জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মোহাম্মদ নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, সিলেট-এর যুগ্ম পরিচালক (ক্যাশ) রান্টু চন্দ্র দাস, উপপরিচালক তানভীর আহমেদ এবং শুভাশীষ পাল।

কর্মশালায় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা রান্টু চন্দ্র দাস বলেন-জালনোট শনাক্তকরণের বিভিন্ন কৌশল, জালনোট গ্রহণ বা প্রচলনের ঝুঁকি এবং এ বিষয়ে সাধারণ মানুষের করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি ব্যবসায়ী, ব্যাংকার ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি ফারুক উদ্দিন চৌধুরী, ব্যবসায়ী নেতা নুরুল ইসলাম, সোনালী ব্যাংক চুনারুঘাট শাখার ব্যবস্থাপক রাজিব রায়, জনতা ব্যাংকের ব্যবস্থাপক আব্দুল কুদ্দুছ, পূবালী ব্যাংকের ব্যবস্থাপক বীরাজ চক্রবর্তী, উত্তরা ব্যাংক ও কৃষি ব্যাংকের ব্যবস্থাপকসহ বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, ব্যবসায়ী এবং স্থানীয় সুধীজন।

কর্মশালায় অংশগ্রহণকারীরা জালনোট প্রতিরোধে সকলের সম্মিলিত উদ্যোগ ও সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews