শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাবার লাশ সৎকার না করেই যুদ্ধে গিয়েছিলেন যে নারী জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে ভোট চাইলেন সজল সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জাতির প্রতি অঙ্গীকার : খায়রুল আলম সুমন উন্নয়ন কর্মকাণ্ডে ব্যস্ত আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান প্রার্থী ছালেহ উদ্দিন বাবরু সাতছড়ি সীমান্তে বিজিবি’র ১০ কেজি ভারতীয় গাঁজা জব্দ  ঐতিহ্যবাহী জালালাবাদ এসোসিয়েশন নির্বাচন: দপ্তর সম্পাদক পদে দোয়া ও ভোট প্রার্থী শফিকুল সজল নোয়াখালিতে চুনারুঘাটের দুই মাদক কারবারি আটক মাদরাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনার প্রতিবাদে উদ্বেগ প্রকাশ মুজাহিদ আজমী’র  দেওরগাছ ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: তরুণদের আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন মারুফ চুনারুঘাটে পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে সেফটি ইকুইপমেন্ট বিতরণ

চুনারুঘাটে পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে সেফটি ইকুইপমেন্ট বিতরণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: চুনারুঘাট পৌরসভার বর্জ্য ও ড্রেন ব্যবস্থাপনায় নিয়োজিত কর্মীদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে সেফটি ইকুইপমেন্ট বিতরণ করা হয়েছেন।

আজ ২৩ জুলাই (বৃহস্পতিবার) পৌরসভা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে পৌরপ্রশাসক গালিব চৌধুরী পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে হেলমেট, হ্যান্ড গ্লাভস, গামবুট, রেইনকোটসহ প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী বিতরণ করেন।

পৌরপ্রশাসক মোঃ গালিব চৌধুরী বলেন, পরিচ্ছন্নতা কর্মীরা নগরবাসীর সুস্থ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে প্রতিদিন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছেন। তাদের কর্মপরিবেশকে আরও নিরাপদ ও স্বাস্থ্যসম্মত করতে পৌরসভার পক্ষ থেকে প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও তাদের কল্যাণে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত থাকবে।

এসময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং পরিচ্ছন্নতা কর্মীরা উপস্থিত ছিলেন।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews