রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
বছরের জঞ্ঝাল ঘোচাতে কিছুটা সময় লাগবে- হুইপ জি কে গউছ অবৈধ ড্রেজার মেশিন দ্বারা খোয়াই নদীর বালু উত্তোলন করায় সরঞ্জাম জব্দ বন্যাদূর্গত ৩০০ পরিবারকে রেডক্রিসেন্ট সোসাইটির খাদ্যসামগ্রী বিতরণ হবিগঞ্জে বন্যার্তদের পাশে পুলিশ সুপার, খাদ্যসামগ্রী বিতরণ লাখাইয়ে বেড়াতে এসে পানিতে পড়ে ৮ বছরের ইতালিপ্রবাসী শিশুর মৃত্যু বাহুবলে অসুস্থ বীর মুক্তিযোদ্ধা ফিরোজ আলীকে দেখতে গেলেন মুক্তিযোদ্ধা সন্তানরা চুনারুঘাটে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন ইউএনও গালিব চৌধুরী আজমিরীগঞ্জে ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শনে ইউএনও; দ্রুত জিও ব্যাগ স্থাপনের নির্দেশ সৌদিতে অপহরণের পর মুক্তিপণ দিয়ে দেশে ফিরলেন বাহুবলের নবী হোসেন, থানা নেয়নি অভিযোগ  সাতছড়িতে র‍্যাবের চেকপোস্টে ৫৫ কেজি গাঁজাসহ সিএনজি চালক আটক

হবিগঞ্জে বন্যার্তদের পাশে পুলিশ সুপার, খাদ্যসামগ্রী বিতরণ

  • প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬

স্টাফ রিপোর্টার: ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হবিগঞ্জ সদর মডেল থানাধীন ১০নং লস্করপুর ইউনিয়নের অসহায় ও পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ পুলিশ। মানবিক উদ্যোগের অংশ হিসেবে বন্যার্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন সিলেট রেঞ্জের ডিআইজি ড. মোঃ জিল্লুর রহমান এবং হবিগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ তারেক মাহমুদ।

শনিবার (১১ জুলাই) বন্যাকবলিত এলাকার শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

দুপুরে হবিগঞ্জ সদর মডেল থানার আওতাধীন লস্করপুর ইউনিয়নের বিভিন্ন বন্যাকবলিত এলাকায় গিয়ে তারা ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন। এ সময় তারা বন্যার্তদের সঙ্গে কথা বলে তাদের সার্বিক পরিস্থিতি, ক্ষয়ক্ষতি ও জরুরি প্রয়োজন সম্পর্কে খোঁজখবর নেন এবং তাদের দুর্ভোগের কথা মনোযোগ দিয়ে শোনেন।

খাদ্যসামগ্রী বিতরণকালে সিলেট রেঞ্জের ডিআইজি ড. মোঃ জিল্লুর রহমান বলেন, “দুর্যোগের এই কঠিন সময়ে বাংলাদেশ পুলিশ শুধু আইনশৃঙ্খলা রক্ষার কাজই নয়, মানবিক দায়িত্ব পালনের অংশ হিসেবে সবসময় জনগণের পাশে রয়েছে। বন্যাকবলিত মানুষের কষ্ট লাঘবে পুলিশ সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে এবং ভবিষ্যতেও এ সহায়তা অব্যাহত থাকবে।” তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করে সবাইকে ধৈর্য, সাহস ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এই দুর্যোগ মোকাবিলার আহ্বান জানান।

হবিগঞ্জের পুলিশ সুপার মোঃ তারেক মাহমুদ বলেন, “জেলার বিভিন্ন বন্যাকবলিত এলাকায় পুলিশ সদস্যরা দিন-রাত নিরলসভাবে উদ্ধার কার্যক্রম, ত্রাণ বিতরণ, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছেন। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে তাদের দুর্ভোগ কমাতে জেলা পুলিশের মানবিক কার্যক্রম চলমান থাকবে।”

এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশ সদস্য ও বিপুল সংখ্যক বন্যার্ত মানুষ উপস্থিত ছিলেন।

ত্রাণসামগ্রী পেয়ে উপকারভোগীরা বাংলাদেশ পুলিশ সিলেট রেঞ্জের ডিআইজি ড. মোঃ জিল্লুর রহমান এবং হবিগঞ্জ জেলা পুলিশকে আন্তরিক ধন্যবাদ জানান। দুর্যোগের এমন সংকটময় সময়ে পুলিশের মানবিক উদ্যোগে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক প্রশংসা ও সন্তোষের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা আশা প্রকাশ করেন, সরকারি বিভিন্ন সংস্থা ও সমাজের বিত্তবান ব্যক্তিরাও বন্যার্ত মানুষের পাশে এগিয়ে আসবেন, যাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে।

দ.ক/এন.এস.আর

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews