1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
মোঃ রোকনুজ্জামান শরীফ এর কবিতা- আমিত্ব মাধবপুরে সংসদ সদস্যের পরিদর্শন কক্ষ উদ্বোধন গাজীপুর স্কুল এন্ড কলেজের সার্বিক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ শিক্ষা অনুরাগী জুয়েল খান নজরুল শৈশব এক গন্তব্যহীন অভিযাত্রা- কামাল আহমেদ মানুষের ভিড়ে মানুষ কোথায়? মানবিকতার সংকট ও বিবেকের নীরবতার গল্প গাজীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত কলেরার টিকা শুরু আজ, দুই ডোজে সুরক্ষা শেখ আঃ ছাত্তার মেম্বার যার তিন সন্তানই কোরআনের হাফেজ এবং যার হজ্বের সৌভাগ্য হয়েছে তাকে নিয়ে মিথ্যাচার বেমানান  হবিগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সেমিনার ও গুণীজন সংবর্ধনা মানবপাচারকারীদের খপ্পরে পড়ে সৌদিতে দিশেহারা বানিয়াচংয়ের শত শত যুবক

সৌদিতে ড্রাগন চাষে নতুন অধ্যায়: প্রবাসী বিনিয়োগকারী জহুর হোসেনের ব্যতিক্রমী উদ্যোগ

Reporter Name
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

মহিবুর তালুকদার শিবলু: সৌদি আরবের আল কোবারের কাতিব (মাজরা) এলাকায় বাণিজ্যিকভাবে ড্রাগন ফলের চাষ শুরু করেছেন প্রবাসী বাংলাদেশি বিনিয়োগকারী ও সফল ব্যবসায়ী জহুর হোসেন। মরুভূমির দেশে আধুনিক কৃষি প্রযুক্তির মাধ্যমে তাঁর এই উদ্যোগ নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

জহুর হোসেন বাংলাদেশের হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের মানিকভান্ডার গ্রামের বাসিন্দা। তিনি আবুল হোসেনের ছেলে।
দীর্ঘদিন ধরে সৌদি আরবে সফলতার সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছেন তিনি। তাঁর প্রতিষ্ঠিত মনোয়ারা জহুর কন্ট্রাক্টিং লিমিটেড (স্কাইওয়ে) প্রতিষ্ঠানের মাধ্যমে বহু বাংলাদেশি প্রবাসীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। একজন সফল উদ্যোক্তার পাশাপাশি সমাজসেবী হিসেবেও তিনি পরিচিত।
নিজ জন্মভূমিতেও কৃষি খাতে তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে। চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নে তাঁর প্রতিষ্ঠিত মনোয়ারা জহুর এগ্রো ফার্ম-এ গড়ে উঠেছে একটি বৃহৎ ড্রাগন ফলের বাগান, যা স্থানীয় কৃষকদের আধুনিক ফলচাষে উদ্বুদ্ধ করছে।
দেশে সফলতার পর এবার সৌদি আরবের আল কোবারের কাতিব (মাজরা) এলাকায় ড্রাগন ফলের বাণিজ্যিক চাষ শুরু করেছেন তিনি। তাঁর এই উদ্যোগ সৌদি আরবে কৃষিভিত্তিক বিনিয়োগের নতুন সম্ভাবনা সৃষ্টি করবে বলে মনে করছেন প্রবাসী বাংলাদেশিরা।
জহুর হোসেন বলেন, “আধুনিক প্রযুক্তি ও সঠিক পরিকল্পনার মাধ্যমে সৌদি আরবেও উচ্চমূল্যের ফল চাষ সম্ভব। ভবিষ্যতে এই প্রকল্প আরও সম্প্রসারণের পাশাপাশি কৃষি খাতে নতুন বিনিয়োগের পরিকল্পনা রয়েছে।”
স্থানীয়দের মতে, ব্যবসা, কর্মসংস্থান সৃষ্টি এবং কৃষি উন্নয়নে জহুর হোসেনের অবদান প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে।

দ.ক/এমটিএস

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews