মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে অস্বাভাবিক বিদ্যুৎ বিলের ভোগান্তি চুনারুঘাট শাহী ঈদগাহ মাঠের ঢালাই কাজের উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক রাজার বাজার স্কুলে সরকার ঘোষিত “ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি” কর্মসূচি অনুষ্ঠিত রেড ক্রিসেন্ট সোসাইটি আর্তমানবতার সেবায় নিয়োজিত একটি বৈশ্বিক আন্দোলন খোয়াই নদীতে ব্রিজের দুর্ভোগে রেমা চা বাগান বাসী  হবিগঞ্জ বিকেজিসি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হবিগঞ্জ বিকেজিসি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত বাহুবলে নির্বাচন অফিসে সেবা না হয়রানি? বাড়ছে ভুক্তভোগীদের অভিযোগ Volunteer Development Forum-VDF-র জেলা এম্বাসেডর চুনারুঘাটের খালিদ গাজীপুর হাই স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত

চুনারুঘাট শাহী ঈদগাহ মাঠের ঢালাই কাজের উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে শাহী ঈদগাহ মাঠের উন্নয়ন কাজে নতুন মাত্রা যোগ হলো। হবিগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে ১৫ লক্ষ টাকা ব্যয়ে সিসি ঢালাই কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৯ জুন) সকালে আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিব।

উদ্বোধনকালে তিনি বলেন, ঈদগাহ মাঠের উন্নয়ন স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ, হবিগঞ্জের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অরুণ কৃষ্ণ পাল, চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী এবং চুনারুঘাট থানার অফিসার-ইন-চার্জ মোঃ শফিকুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদের সহকারী প্রকৌশলী সবুজ আহমেদ, চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র এবং শাহী ঈদগাহ উন্নয়ন কমিটির সদস্যরাসহ স্থানীয় নেতৃবৃন্দ ।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews