1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র চুনারুঘাটে ইসলামী ছাত্রসেনার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত স্থবির আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা দেশে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি স্কুল শিক্ষার্থীদের

রাজার বাজার স্কুলে সরকার ঘোষিত “ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি” কর্মসূচি অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

কালনেত্র প্রতিনিধি: পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষপ্রেম জাগ্রত করার লক্ষ্যে চুনারুঘাট উপজেলার রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে গতকাল ২৯ জুন (সোমবার) সকালে র‍্যালি, বৃক্ষরোপণ কর্মসূচি এবং বিতর্ক প্রতিযোগিতা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা রোপণ করা হয়।

এছাড়া অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব, জলবায়ু পরিবর্তনের কারণ ও প্রতিকার এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, একটি গাছ শুধু অক্সিজেনের উৎস নয়; এটি পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এ সময় উপস্থিত ছিলেন রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ। শিক্ষকরা বৃক্ষ রোপণের গুরুত্ব তুলে ধরে মূল্যবান বক্তব্য প্রদান করেন এবং কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

পরিবেশ রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews