1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
কর্মসংস্থান প্রকল্পের আওতায় দরিদ্র মরম আলীর পাশে “আলোর অঙ্গীকার” প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উপকেন্দ্র করা যাবে না চুনারুঘাটে বিএনপি নেতাকে কুপিয়ে জখম: থানায় অভিযোগ; বহিস্কার ছাত্রদল নেতা কামরুল সফল উদ্যোক্তা চুনারুঘাটের ইমরান: সোগান মন্ত্রী তেল রপ্তানি করে আয় করছেন বৈদেশী মুদ্রা কাদাপানিতে বন্দিজীবন, চুনারুঘাটে চার গ্রামের মানুষের দুর্ভোগ দেখার কেউ নেই! হবিগঞ্জে মধুমতি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান: ভুয়া চিকিৎসক আটক চুনারুঘাটে ইনডোর স্পোর্টসের নতুন যুগের সূচনায় ‘Gamezone Chunarughat’ দীর্ঘ ছুটি শেষে স্কুল-মাদ্রাসা খুলছে আজ তোমারে নো ভালা লাগছে আমার দুই নয়নে’ || শিল্প-সাহিত্য চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির চার পাঠ্যবই অনুমোদন

হবিগঞ্জ বিকেজিসি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ সদরে বসন্ত কুমারী গোপাল চন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় (বিকেজিসি)-তে জাঁকজমকপূর্ণ জনজীবনের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত দুটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আজ ২৯ জুন (রোজ সোমবার) প্রথম ধাপে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে অতিরিক্ত জেলা প্রশাসক জনাব মঈনুল হক উপস্থিত থেকে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করেন এবং অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।
দ্বিতীয় ধাপে ছিল মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সারাদেশে প্রায় ২৯,০০০ স্কুলে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন।

এতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক জনাব আহমেদ আলী মুকিব এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ অনুষ্ঠানে সহযোগিতা করে লেইস প্রজেক্ট।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব নাছিমা আক্তার খানমের সুযোগ্য দিকনির্দেশনায় ও সকল শিক্ষকের সহযোগিতায় উল্লেখিত দুটি অনুষ্ঠান নিখুঁতভাবে সম্পন্ন হয়।

প্রধান শিক্ষক নাছিমা আক্তার খানম আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং বিদ্যালয়-সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

দ.ক/বিকেজিসি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews