সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ বিকেজিসি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হবিগঞ্জ বিকেজিসি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত বাহুবলে নির্বাচন অফিসে সেবা না হয়রানি? বাড়ছে ভুক্তভোগীদের অভিযোগ Volunteer Development Forum-VDF-র জেলা এম্বাসেডর চুনারুঘাটের খালিদ গাজীপুর হাই স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত চুনারুঘাটে আমুরোড স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত দারিদ্র্য, বেকারত্ব ও সংস্কৃতির সংকটে পিছিয়ে পড়ছে চুনারুঘাট অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি চুনারুঘাটের গাজীপুরে মাদক বিরোধী প্রতিবাদ সভা অনুষ্ঠিত  চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম ধ্বংস

Volunteer Development Forum-VDF-র জেলা এম্বাসেডর চুনারুঘাটের খালিদ

  • প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬

স্টাফ রিপোর্টার: দেশের সকল Volunteer Development Forum – VDF -এর জেলা এম্বাসেডরদের নিয়ে VSO Bangladesh কর্তৃক CCDB Climate Centre-এ দুই দিনব্যাপী “Workshop on Organizational Capacity Development and Leadership for VDF” এ হবিগঞ্জ জেলার District Volunteer Ambassador হিসেবে অংশগ্রহণ করে মোহাম্মদ খালিদ।

কর্মশালার মূল উদ্দেশ্য ছিল জেলা পর্যায়ের এম্বাসেডরদের নেতৃত্বের সক্ষমতা বৃদ্ধি, সাংগঠনিক দক্ষতা উন্নয়ন এবং মাঠপর্যায়ে কার্যক্রমকে আরও কার্যকর ও টেকসইভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জন।

দুই দিনব্যাপী প্রশিক্ষণে Volunteer Development Forum (VDF)-এর ভিশন, মিশন, লক্ষ্য, উদ্দেশ্য, মূল্যবোধ সম্পর্কে ভালো ধারণা পাই। পাশাপাশি নেতৃত্ব বিকাশ, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, জেলা পর্যায়ে ভলান্টিয়ারদের সমন্বয়, দল গঠন এবং কার্যকর নেতৃত্ব প্রদানের বিভিন্ন কৌশল ইত্যাদি সম্পর্কে আলোচনা হয়।

প্রশিক্ষণের আনুষ্ঠানিক সেশনগুলোর পাশাপাশি দেশের বিভিন্ন জেলা থেকে আগত Volunteer Ambassador-দের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়, নেটওয়ার্কিং, টিম-বিল্ডিং কার্যক্রম এবং প্রাণবন্ত Cultural Night এই অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ ও স্মরণীয় করে তুলেছে।

এমন সময়োপযোগী ও মানসম্মত প্রশিক্ষণের আয়োজন করার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই VSO Bangladesh-কে। আশা করি, ভবিষ্যতেও দেশের তরুণ স্বেচ্ছাসেবকদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

মোহাম্মদ খালিদ চুনারুঘাট উপজেলার ঘরগাও গ্রামের বাসিন্দা। এছাড়া সে স্কুল ভিত্তি বিজ্ঞান চর্চার উন্নয়ন প্রকল্পে এলাকার অসংখ্য স্কুলে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews