1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জে অবরুদ্ধ নাসীরুদ্দীন ও সারজিস প্রটোকলে ঢাকার পথে অনিয়ম আর দুর্নীতির আখড়া হবিগঞ্জ জেলা কারাগার! শায়েস্তাগঞ্জে সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন দেওন্দী চা বাগানে শুল্ক ফাঁকি দিয়ে কম দরে কাঁচা চা পাতা বিক্রির অভিযোগ চুনারুঘাটের রিংকু রায় গরুর খামারের আড়ালে করেন চুরির গরুর ব্যাবসা কাউন্সিলরকে ঘিরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে উত্তাল শায়েস্তাগঞ্জ, মানববন্ধনের ঘোষণা শ্রীমঙ্গলে বিনামূল্যে চক্ষু শিবির, ১৫০ জন পেলেন চশমা চুনারুঘাটে ধাওয়া শেষে আটক ডাকাতি মামলার আসামী, জব্দ প্রাইভেটকার চুনারুঘাটে লোডশেডিংয়ে জনজীবনে অস্বস্তি, ক্ষুব্ধ গ্রাহকরা, বিল নিয়েও কারসাজি চুনারুঘাটে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা

চুনারুঘাটে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

Reporter Name
  • প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬

 

আসাদ ঠাকুর: হবিগঞ্জের চুনারুঘাটে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি” এর উদ্বোধন করেছেন মাননীয় জেলা প্রশাসক ড: জি.এম সরফরাজ।

শনিবার (১৩ জুন) সকালে উপজেলা পরিষদ ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এ বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়।

এ সময় পৌরসভার বিভিন্ন রাস্তায় ৩০০ টি তালের চারা, ১০০ টি সোনালীর চারা, ১০০ টি নিমের চারা রোপন করা হয়। এছাড়াও উপজেলার ১০টি ইউনিয়নে এ বৃক্ষরোপন কর্মসূচীর আওতায় চারা রোপন করা হবে।

এতে উপস্থিত ছিলেন মো. মঈনুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), চুনারুঘাটউপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী, চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আনোয়ার এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড: জি.এম সরফরাজ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে সারা দেশে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের ঘোষণা দিয়েছিল। তারই ধারাবাহিকতায়, হবিগঞ্জ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সলের দিক নির্দেশনায়, পরিবেশ রক্ষা ও সবুজায়নের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী বলেন, উপজেলার ১০টি ইউনিয়নেই গাছের চারা রোপন কার্যক্রম চলমান আছে। প্রতিটি ওয়ার্ডে কমপক্ষে ২০০ টি চারা রোপন করা হবে।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews