1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে ক্যান্সার আক্রান্ত স্বামীকে নিয়ে উদ্বিগ্ন স্ত্রী; সাহায্যের আবেদন কাঙ্ক্ষিত স্বপ্নপূরণে হবিগঞ্জ-নাসিরনগর আঞ্চলিক মহাসড়ক বাংলাদেশের রাজনৈতিক সংকট ও অর্থনৈতিক পুনর্গঠন: একটি নতুন জাতীয় রূপরেখা সিলেটে শিল্পকলা একাডেমির ২৪তম চারুকলা প্রদর্শনী উদ্বোধন চুনারুঘাটে বিজ্ঞান ও উদ্ভাবনী মেলা: শিক্ষার্থীদের সৃজনশীল ভাবনায় ভবিষ্যত প্রযুক্তির স্বপ্ন বাহুবলের পর্যটন উন্নয়নের প্রথম শর্ত: অবৈধ বালু উত্তোলন বন্ধ আহম্মদাবাদের শুকদেবপুর সড়কে ইট সলিং কাজ শুরু অসহায় এক বৃদ্ধ দম্পতির পাশে দাঁড়াল হবিগঞ্জ ব্লাড ব্যাংক   আমাদের একটি সাংস্কৃতিক বিপ্লব প্রয়োজন আহম্মদাবাদে ভূয়া ভিসায় অর্থ আত্মসাতের অভিযোগ

চুনারুঘাটে মেয়র মোহাম্মদ আলী নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

 

চুনারুঘাট প্রতিনিধি: চুনারুঘাট পৌরসভার উত্তর হাতুন্ডা এলাকাবাসীর আয়োজনে “পৌর মেয়র মোহাম্মদ আলী স্মৃতি ফ্রিজ কাপ নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬” এর বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) রাত ৮টায় চুনারুঘাট পৌরসভার ৩নং ওয়ার্ডের উত্তর হাতুন্ডা এলাকায় আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াত পৌর মেয়র মোহাম্মদ আলীর সহধর্মিণী শাহনূর খাঁন। বিশেষ অতিথি চুনারুঘাট উপজেলা যুবদলের আহবায়ক ও এপিপি এড. মোজাম্মেল হক চৌধুরী, চুনারুঘাট পৌর বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল কাদির সরকার, চুনারুঘাট উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মোহাম্মদ শাহ নেওয়াজ, বিএনপি নেতা রওশন আলী মীর, সাবেক ছাত্রনেতা মোঃ সাইদুজ্জামান ভূঁইয়া, ছাত্রনেতা শাহ শরীফ, শাহ ইশতিয়াক কৌশিক, শাহ ইমতিয়াজ সৌমিক, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মোঃ জামাল মিয়া, হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আরমান ভূঁইয়া মুয়াজ, আব্দুর রহমান, সেলিম মিয়া, সারাজ মিয়া, রহমত আলী মীর, সোহেল মিয়া, দুলাল মিয়া, আহাদ মিয়া, সোহাগ মিয়াসহ এলাকার যুবসমাজ ও মুরুব্বিয়ানরা উপস্থিত ছিলেন।

খেলায় ধারাভাষ্যকার হিসেবে ছিলেন বিশিষ্ট ধারাভাষ্যকার শফিউল আলম শাফি, খেলা পরিচালনা করেন রেফারী আতাউর মিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী দর্শক, যুবসমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোকসজ্জা, উৎসবমুখর পরিবেশ এবং বিপুল দর্শকের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, যুবসমাজকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তোলা, মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখা এবং এলাকার মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করাই এই টুর্নামেন্ট আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

টুর্নামেন্টের উদ্বোধনকালে বক্তারা মরহুম পৌর মেয়র মোহাম্মদ আলীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা স্মরণ করেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, টুর্নামেন্টে বিভিন্ন এলাকার একাধিক দল অংশগ্রহণ করছে এবং প্রতিটি ম্যাচ রাতের আলোয় অনুষ্ঠিত হবে, যা স্থানীয় ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে বিবেচিত হচ্ছে।

এদিকে এমন সুন্দর, জাকজমকপূর্ণ ও সুশৃঙ্খল আয়োজনের জন্য আয়োজক কমিটি, এলাকাবাসী এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। পাশাপাশি টুর্নামেন্টের সার্বিক সফলতা কামনা করা হয়েছে।

স্থানীয় ক্রীড়ামোদীদের প্রত্যাশা, এই আয়োজন চুনারুঘাটের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং তরুণদের মধ্যে খেলাধুলার চর্চা আরও বৃদ্ধি পাবে।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট