1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
নবীগঞ্জে বনফুল ফুডসকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে এবং লক্ষ্য অর্জনে উৎসাহিত করেন সালেহ আখঞ্জি শায়েস্তাগঞ্জে যৌথ অভিযানে অবৈধ দোকান পাঠ উচ্ছেদ রাজার বাজার এলাকায় মাদক বিস্তার, হস্তক্ষেপের আহ্বান কর্মকর্তাদের আদর্শই রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের মূল ভিত্তি নবীগ‌ঞ্জের ৪‌টি শিক্ষা প্রতিষ্ঠা‌নের কিশোরী‌দের জন্য স্বাস্থ্য কর্ণার নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার নেপালকে হারিয়ে টানা ৩য় বার ফাইনালে বাংলাদেশ হবিগঞ্জে ব্রাজিল- আর্জেন্টিনা নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক চুনারুঘাটে বিদ্যুৎ সাশ্রয়ে প্রশাসনের সচেতনতামূলক অভিযান

শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে এবং লক্ষ্য অর্জনে উৎসাহিত করেন সালেহ আখঞ্জি

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক: একজন মেধাবী ও আদর্শ শিক্ষক কেবল পুঁথিগত বিদ্যাই দেন না, বরং শিক্ষার্থীদের নৈতিকতা, সুচিন্তা এবং মানবিক মূল্যবোধ অর্জনে পথপ্রদর্শক হিসেবে কাজ করেন। তাঁর বিচক্ষণতা শিক্ষার্থীদের জীবনে এক গভীর প্রভাব ফেলে।

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রাজার বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব সালেহ আহমদ আখঞ্জি (বি,এ সি.ইন.এড) স্যারের প্রধান বৈশিষ্ট্য হলো- তিনি আকর্ষণীয় উপায়ে শিক্ষার্থীদের কাছে পাঠকে সহজ করে উপস্থাপন করেন। এবং তিনি সবসময় বলে থাকেন, শিক্ষকের আচার-আচরণ ও নৈতিকতা থেকে শিক্ষার্থীরাও শেখে।

সালেহ স্যার উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের গোছাপাড়া গ্রামের আখঞ্জি পরিবারের সন্তান। প্রচন্ড মেধা শক্তি আর আত্মবিশ্বাসের বলে যিনি নিজের অনাড়ম্বর জীবনকে ভালোবেসে স্বাচ্ছন্দে দিনানিপাত করাটাকে সুখী জীবন বলে মনে করেন। এছাড়া তিনি পেশাগত জীবনেও অন্যদের থেকে একটু ভিন্ন স্বভাবের। যে স্বভাব শিক্ষার্থীদের সততা ও নিয়মানুবর্তিতা শেখায়।

সালেহ স্যার মনে করেন, সব শিক্ষার্থীর মেধা গ্রহণের ক্ষমতা সমান নয়। তাই তিনি ধৈর্য ধরে প্রতিটি শিক্ষার্থীর সমস্যা বোঝেন এবং সে অনুযায়ী সাহায্য করেন। তিনি শিক্ষকতা পেশায় আসেন ২০০৩ সালে। প্রথম যোগদান করেন গোগাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। রাজার বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসেন ২০২০ সালে। এবং সেখানেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে বর্তমানে কর্মরত আছেন।

সাহেল স্যার সামাজিকভাবেও অনুপ্রেরণাদায়ক আলোচনায় বেশি অভ্যস্থ। তিনি বলেন- কারও সাথে গল্প করে সময় কাটালেও সেটা যেন ফলপ্রসূ হয়।

শিক্ষার্থীদের শুধু পড়ালেখার গণ্ডিতে সীমাবদ্ধ না রেখে, স্বপ্ন দেখতে এবং লক্ষ্য অর্জনে উৎসাহিত করতে তিনি বেশি ভালোবাসেন বলে আমাদের প্রতিনিধিকে জানান।

শিক্ষক সালেহ আহমেদ আখঞ্জি কালনেত্র এর অনুসন্ধানে একজন আদর্শ শিক্ষক। আমরা তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।

দ.ক.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট