1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
‎বাহুবলে জিরার ট্রাক আটকে চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতা হেলালসহ আটক ২ হবিগঞ্জ থেকে বালির ট্রাকে লুকিয়ে পরিবহন কালে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি চুনারুঘাটে চোর চক্রের মূলহোতা মিজানকে বানিয়াচং থেকে আটক, ট্রাক্টর চুরির চাঞ্চল্যকর তথ্য প্রকাশ দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র

কর্মকর্তাদের আদর্শই রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের মূল ভিত্তি

Reporter Name
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

 

দেবাশীষ দাস শিবু: একজন সরকারি কর্মকর্তা হিসেবে ক্ষমতার দাপট না দেখিয়ে, বরং যিনি মানবিক ও বন্ধুবাৎসল হন তিনি সমাজের জন্য এক অনন্য অনুপ্রেরণা।

চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের বিশগাও ভূমি অসিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা (তহশিলদার), চুনারুঘাট বাজারের ৬নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা, আমাদের বন্ধু মোঃ মঈনুল ইসলাম (সুহেল) পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সাধারণ মানুষের সুখ-দুঃখ গভীরভাবে উপলব্ধি করে এবং আমলাতান্ত্রিক জটিলতার ঊর্ধ্বে উঠে হাসিমুখে মানুষের পাশে দাঁড়ায়। তাই, যে কর্মকর্তা পদমর্যাদার অহংকার ভুলে সেবাপ্রত্যাশীদেরকে নিজের পরিবারের মতো দেখে, ফাইলবন্দি কাজগুলোকে দ্রুত নিষ্পত্তির পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে মানুষের নানা সংকট সমাধানে এগিয়ে আসে, যার কাছে সেবা নিতে আসা মানুষ কোনো ধরনের ভয় বা দ্বিধা অনুভব করে না, তিনি পেশার অলংকার।

তাছাড়া এমন আদর্শবান কর্মকর্তারাই সরকারি অফিসের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি বদলে দেয়। তাদের মানবিক দৃষ্টিভঙ্গি ও আন্তরিকতা সমাজে ইতিবাচক পরিবর্তনের পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানের প্রতি জনগণের আস্থা বহুগুণ বাড়িয়ে দেয়। জনসেবার এই আদর্শ রূপটিই একটি কল্যাণকামী রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের মূল ভিত্তি।

আমরা চুনারঘাটের এসএসসি ৯৮ ব্যাচের বন্ধু মহল তহশিলদার মোঃ মঈনুল ইসলাম সুহেলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও পেশাগত জীবনের সাফল্য কামনা করছি। অনেক অনেক শুভ কামনা, আরও অনেকদূর এগিয়ে যাও বন্ধু

লেখক: দেবাশীষ দাস শিবু, শিক্ষক, সরকারি প্রাথমিক বিদ্যালয়, চুনারুঘাট

কালনেত্র/দেবাশীষ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews