বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ মাধবপুরে ফ্লাইওভার বিতর্কে সমাধানের আশ্বাস দিলেন এমপি ফয়সল

শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক দেড় ঘন্টা অবরোধ

  • প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬

 

চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জের নতুন ব্রিজ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে পরিবহন মালিক শ্রমিকরা। শনিবার (১৬ মে) দুপুর ১ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়ককের হবিগঞ্জের শায়েস্তানগঞ্জে মহাসড়কে বাস দিয়ে ব্যারিকেট দেয় শ্রমিকরা। এ সময় রাস্তার দু দিকে কয়েক শতাধিক গাড়ি আটকা পড়ে। ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।

শ্রমিকরা জানায়, ৫২ বছর ধরে হবিগঞ্জ-সিলেট ভায়া মৌলভীবাজার রোডে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন পরিবহনের বাস চলাচল করছে। সম্প্রতি মৌলভীবাজারের একটি পক্ষ তাদের বাস চলাচলে বাধা দিয়ে আসছে। গত ১০ মে মৌলভীবাজারে বিরতিহীন বাসকে আটকে শ্রমিকদের মারধোর করে। এর প্রতিবাদে ১২ মে সিলেটসহ জেলার অভ্যান্তরিন সকল রোডে বাসা চলাচল বন্ধ করে দেয় হবিগঞ্জ মটর মালিক গ্রুপ। হবিগঞ্জ ও মৌলভীবাজারের প্রশাসন কয়েকদফা বৈঠক করেও কোন সমাধান হয়নি। শেষ পযর্ন্ত হুইপ ও হবিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছের নির্দেশে গতকাল শুক্রবার সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বৈঠকে বসেন হবিগঞ্জ ও মৌলভীবাজারের বাস মালিক আর শ্রমিকদের নিয়ে। কিন্তু দুই পক্ষকে নিয়ে গভীর রাত পর্যন্ত চলা এ বৈঠক কোন ঐক্যমত ছাড়াই শেষ হয়। শনিবার হবিগঞ্জ প্রশাসনের আশ্বাসে বাস চালু করা হলেও মৌলভীবাজারে বাসসহ শ্রমিকদের আটকিয়ে মারধোর করা হয়। এর প্রতিবাদে আজ দুপরে ঢাকা-সিলেট মহাসড়ককের হবিগঞ্জের শায়েস্তানগঞ্জে অবরোধ করে শ্রমিকরা। দুপুর আড়াইটার দিকে প্রশাসনের আশ্বাসে আবারও অবরোধ প্রত্যাহার করা হয়। দ্রুত সমস্যার সমাধান না হলে আবারও আন্দোলনের হুশিয়ার দেন শ্রমিকরা।

এ ব্যাপারে হবিগঞ্জ মটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সোহেল চৌধুরী বলেন,হবিগঞ্জ প্রশাসনের আশ্বাসের শনিবার বাস চালু করা হয়েছিল। কিন্তু বাস মৌলভীবাজারে পৌঁছামাত্র আটকিয়ে রেখে মারধর করে। এই খবর হবিগঞ্জের শ্রমিকদের কাছে পোঁছলে তারা ঢাকা সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জে মহাসড়ক অবরোধ করেন।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews