মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ মাধবপুরে ফ্লাইওভার বিতর্কে সমাধানের আশ্বাস দিলেন এমপি ফয়সল

চুনারঘাটে সাংবাদিক মনিরকে সম্মাননা প্রদান

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

 

স্টাফ রিপোর্টার :হবিগঞ্জের চুনারঘাট উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নে সমাজসেবা এবং সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মনির সরকার-কে আনুষ্ঠানিকভাবে সম্মাননা প্রদান করা হয়েছে।

মেসার্স এক্সচেঞ্জ প্রমোটার্স-এর উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এই কৃতি ব্যক্তিত্বের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা স্মারক তুলে দেন গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী। সাংবাদিকতা ও সমাজসেবার মাধ্যমে এলাকার উন্নয়নে ভূমিকা রাখায় তিনি মনির সরকারের ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মীর সৈকত আলী সেলিম, এম ভি জুয়েল খান প্রমুখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মিয়া মোহাম্মদ জসিম, ফজলুর রহমান রিয়াদ, মিজান মোল্লা, আব্দুল মতিন, সাজল আহমেদ, মোতায়ের মিয়া, রফিকুল ইসলাম ও জুনায়েদ আহমেদ সুজনসহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, সাংবাদিকতা সমাজের দর্পণ এবং সমাজসেবা হলো আর্তমানবতার সেবা। মনির সরকার এই দুই ক্ষেত্রেই নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর এই অর্জনে চুনারঘাটের সাংবাদিক সমাজ ও স্থানীয় সাধারণ মানুষ অত্যন্ত আনন্দিত।

পুরস্কার প্রাপ্তির পর এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় মনির সরকার বলেন,

“এই পুরস্কার আমার কাজের দায়িত্ব আরও বাড়িয়ে দিল। আমি যেন আমৃত্যু সত্যের পথে থেকে মানুষের সেবা করে যেতে পারি, সেজন্য সবার দোয়া প্রার্থী।”

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews