মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ মাধবপুরে ফ্লাইওভার বিতর্কে সমাধানের আশ্বাস দিলেন এমপি ফয়সল

শিকল বাঁধা অবস্থায় মাদ্রাসা থেকে পালিয়ে শহরে দুই শিশু 

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

 

চুুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে শিকল বাঁধা অবস্থায় দুই মাদ্রাসা ছাত্র পালিয়ে পৌর শহরে চলে আসে। এমন অবস্থায় স্থানীয়রা তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসে। পরে ইউএনওর নির্দেশে তাদের শিকল কেটে চুনারুঘাট থানা হেফাজতে পাঠানো হয়।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। বিষয়টি এলাকায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তোলপাড় তুলেছে।

উদ্ধার হওয়া শিশুরা হলো, হবিগঞ্জ সদর উপজেলার চাঁনপুর গ্রামের মফিজুল ইসলামের ছেলে মারুফ ইসলাম সবুজ (৯) জেলার বানিয়াচং উপজেলার পাথারিয়া গ্রামের বেলু মিয়ার ছেলে সায়েম মিয়া (৮) তাদের পরিবার জানায়, শিশুদের চুনারুঘাট উপজেলার দেওরগাছ হাফেজিয়া মাদরাসায় আবাসিকে রেখে পড়ানো হতো। তারা প্রায়ই শিক্ষকদের চোখ ফাঁকি দিয়ে বাড়ি চলে যেত। সম্প্রতি বাড়ি যাওয়ার পর তাদের বাবা-মা ৪০০ টাকায় শিকল কিনে মাদরাসায় বেঁধে রেখে যান। মঙ্গলবার বিকেলে সুযোগ বুঝে তারা শিকল কেটে ফেলতে বাজারে আসে এ সময় স্থনীয়দের নজরে পড়ে।

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএওন) গালিব চৌধুরী জানান, স্থানীয়রা তাদেরকে উপজেলা পরিষদের নিয়ে আসলে আমি তাদের শিকল কেটে থানায় হস্তান্তর করি।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, তাদের পরিবারের লোকের পরামর্শ মতেই তাদেরকে পায়ে শিকল পরানো হয়। আজ বিকেলে মাদ্রাসার ছাত্রদের তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews