মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সর্বশেষ :

সংগ্রাম থেকে সংসদে শাম্মী 

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

 

মহিবুর তালুকদার শিবলু: সংগ্রাম থেকে সংসদে—সংরক্ষিত নারী আসনে এমপি হচ্ছেন শাম্মী আক্তার

সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দলীয় মনোনয়ন লাভ করেছেন চুনারুঘাটের তৃণমূল থেকে উঠে আসা নেত্রী শাম্মী আক্তার। সোমবার (২০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য চূড়ান্ত মনোনীত ৩৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শাম্মী আক্তার হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের গোছাপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলামের মেয়ে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেত্রী এবং বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকারবিষয়ক সহসম্পাদক ও দলের মিডিয়া সেলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

রাজনৈতিক জীবনে তিনি দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। এর আগে তিনি হবিগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন এবং জেলার সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এছাড়া নবম জাতীয় সংসদেও তিনি সংরক্ষিত আসনের সদস্য ছিলেন।

দলের দুঃসময়ে জেল-জুলুম উপেক্ষা করে রাজপথে সক্রিয় থাকার কারণে তিনি নেতাকর্মীদের কাছে আস্থার প্রতীক হয়ে উঠেছেন। তার এই মনোনয়নকে তৃণমূল রাজনীতির একটি বড় অর্জন হিসেবে দেখছেন দলীয় নেতাকর্মীরা।

দলের সিনিয়র নেতারা আশা করছেন, শাম্মী আক্তারের অভিজ্ঞতা ও নেতৃত্বে নারীর রাজনৈতিক অংশগ্রহণ আরও শক্তিশালী হবে।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews