1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

চা শ্রমিকদের নিয়ে এমপি পুত্রের মতবিনিময় সভা

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

 

চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ ফয়সলের ছেলে এবং সায়হাম নীট কম্পোজিটের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাফকাত আহমেদ মাধবপুর ও চুনারুঘাট উপজেলার ২৩টি চা বাগানের প্রতিনিধিদের সঙ্গে এক উন্নয়নমূলক মতবিনিময় সভা করেছেন।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে এমপির নোয়াপাড়ার বাংলোতে এ সভা অনুষ্ঠিত হয়। এতে চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় উপস্থিত চা শ্রমিক নেতা ও প্রতিনিধিরা তাদের দীর্ঘদিনের সমস্যা, দাবি এবং সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরেন। বক্তারা বলেন, চা বাগানের শ্রমিকরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও তারা এখনো নানা বঞ্চনার শিকার। বিশেষ করে স্বাস্থ্যসেবা, বিশুদ্ধ পানির অভাব, বসবাসের অনুপযোগী পরিবেশ এবং শিক্ষার সীমাবদ্ধতা তাদের জীবনকে কঠিন করে তুলেছে। এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

২৩টি চা বাগানের সাধারণ সম্পাদক নৃপেন পাল বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনে চা বাগানের মানুষ একতরফাভাবে ভোট দিয়ে সৈয়দ ফয়সলকে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচিত প্রতিনিধি হিসেবে এমপি চা শ্রমিকদের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবেন।

তিনি আরও বলেন, চা শ্রমিকরা অত্যন্ত পরিশ্রমী হলেও তারা দারিদ্র্যসীমার নিচে বসবাস করছেন। তাদের জন্য বিশেষায়িত হাসপাতাল, নিরাপদ পানি, উন্নত বাসস্থান এবং কর্মমুখী শিক্ষার ব্যবস্থা জরুরি।

নৃপেন আরও উল্লেখ করেন, চা বাগানের তরুণদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হলে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, যা তাদের আর্থ-সামাজিক উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে। এসব দাবি বাস্তবায়নে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগও গুরুত্বপূর্ণ বলে তিনি মত প্রকাশ করেন।

সভায় সৈয়দ শাফকাত আহমেদ বলেন, চা বাগান এলাকার মানুষের কল্যাণে তিনি এবং তার পরিবার সবসময় কাজ করে যাচ্ছেন। তিনি জানান, চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে এবং পর্যায়ক্রমে তা বাস্তবায়ন করা হবে। তিনি শ্রমিকদের সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সমাধানের আশ্বাস দেন।

তিনি আরও বলেন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কাজ করা হবে। পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হবে। সভায় উপস্থিত সবাই চা বাগান এলাকার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট