মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ মাধবপুরে ফ্লাইওভার বিতর্কে সমাধানের আশ্বাস দিলেন এমপি ফয়সল

ফিলিং স্টেশনে ভীড়, তেল সঙ্কট কাটছেই না !

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

 

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে সীমিত বা কঠোর নজরদারি কোন কিছুতেই তেল সঙ্কট কাটছে না। টানা দুই মাস যাবৎ তেল সঙ্কট চলছে এই জেলায়।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোর থেকে হবিগঞ্জ জেলার তিনটি ফিলিং স্টেশনে সীমিত পরিসরে তেল বিক্রি হচ্ছে। কোনটিতে পেট্টোল আবার কোনটিতে বিক্রি হচ্ছে ডিজেল। যে কারণে ফিলিং স্টেশনগুলোতে তেল প্রত্যাশীদের ভীড় লেগেই আছে।

যদিও ফিলিং স্টেশনগুলোতে শৃঙ্খলা ফেরাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা তদারকি করছেন। এ সময় তেল প্রত্যাশী মোটরসাইকেল চালক ও কৃষকেরা তেল বিক্রিতে নানান ধরনের অনিয়মের অভিযোগ তুলেন।

এরআগে হবিগঞ্জ জেলার ১০ টি ফিলিং স্টেশনে তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে ট্যাগ অফিসার নিয়োগ করেছে জেলা প্রশাসন। পাশাপাশি নজরদারি করছে জেলা পুলিশের সদস্যরাও।

হবিগঞ্জ শহরের হক ফিলিং স্টেশনসহ আরও দু’টি ফিলিং স্টেশনে তেল দিতে দেখা গেছে। তেল নিতে উপচে পড়া ভীড় লেগে আছে। মাঝে মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে।

আর মফস্বলের বাজারগুলোতে এমনিতে বলবে তেল নাই, ২০০/২৫০ টাকা দিলে ওরা ঠিকই দিতে পারে।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews