বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ মাধবপুরে ফ্লাইওভার বিতর্কে সমাধানের আশ্বাস দিলেন এমপি ফয়সল

শ্রীমঙ্গলে সাংবাদিকের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা 

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

 

মৌলভীবাজার প্রতিনিধি: শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও অনুসন্ধানী সাংবাদিক এহসান বিন মুজাহির এর বিরুদ্ধে হয়রানিমুলক মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে শ্রীমঙ্গলে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

১৩ এপ্রিল সোমবার সকাল সাড়ে ১১ঘটিকার সময় শহরের কলেজ রোডস্থ শ্রীমঙ্গল প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আ.ফ.ম আব্দুল হাই ডন’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, যুগ্ম সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, কোষাধ্যক্ষ এহসান বিন মুজাহির, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন, সদস্য আবুজার বাবলা, মো. কাওছার ইকবাল, ইসমাইল মাহমুদ, এম এ রকিব, সৈয়দ ছায়েদ আহমেদ, সৈয়দ আমিরুজ্জামান, রূবেল আহমেদ, আমজাদ হোসেন বাচ্চু, মামুন আহমেদ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, শ্রীমঙ্গল পৌর বিএনপির ২নং ওয়ার্ড সদস্য আলতাফুর রহমান দলীয় পরিচয়ে দীর্ঘদিন যাবত উপজেলার জনসাধারণের সাথে প্রতারণা, ব্যক্তি সুবিধা আদায়ে ব্যর্থ হয়ে প্রশাসনিক কর্মকর্তাদের হয়রানি, সহি জালিয়াতির সাথে জড়িত। এরিমধ্য তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে ৪ গ্রামের মানুষ এক হয়ে প্রতিবাদ কর্মসূচী পালন করে। কিন্তু অদৃশ্য কারনে ক্ষমতাসীন দল ও প্রশাসন থেকে কোন ব্যবস্থা নেয়া হয়নি। শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ নির্ভীক অনুসন্ধানী সাংবাদিক এহসান বিন মুজাহির এনিয়ে দীর্ঘ তদন্ত চালিয়ে আলতাফুর রহমান এর বিরুদ্ধে একাধিক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেন। সংবাদ প্রকাশের পর আলতাফুর রহমান বিএনপি দলীয় প্রভাব খাটিয়ে হয়রানি মুলক মিথ্যা মামলা দায়ের করেন।
সাংবাদিক নেতৃবৃন্দ দীর্ঘদিন ধরে আলতাফুর রহমান এর বেপরোয়া অপকর্মের বিরুদ্ধে দল ও প্রশাসন কোন পদক্ষেপ না নেয়ায় বিস্ময় প্রকাশ করে বলেন, অন্যায় দুর্নীতি বিরুদ্ধে সাংবাদিকদের অবস্থান সংবিধান ও রাষ্ট্র স্বীকৃত। মামলা দিয়ে সাংবাদিকদের নিবৃত্ত করা যাবে না।

সভায় নেতৃবৃন্দ অনতিবিলম্ব এহসান বিন মুজাহির এর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং মামলাবাজ আলতাফুর রহমান এর বিরুদ্ধে সাংগাঠনিক পদক্ষেপ নেয়ার দাবী জানান। অন্যথায় সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলন কর্মসূচি গ্রহনে বাধ্য হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন।

প্রতিবাদ সমাবেশের সাথে সংহতি প্রকাশ করে মানবাধিকার ঐক্য পরিষদ শ্রীমঙ্গল শাখার সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম সবুজ, শ্রীমঙ্গল ইসলামী ছাত্র ঐক্য পরিষদের আহবায়ক মাহমুদুল হাসান নাঈম, এম এ রকিব, নিরাপদ সড়ক আন্দোলনের সভাপতি আমজাদ হোসেন রনি, বাংলাদেশ কিন্ডার গার্ডেন এ্যাসোসিয়েশন এর সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান চৌধুরী সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

  • দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews