1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র চুনারুঘাটে ইসলামী ছাত্রসেনার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত স্থবির আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা দেশে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি স্কুল শিক্ষার্থীদের

ট্রেন যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে শায়েস্তাগঞ্জে মানববন্ধন

Reporter Name
  • প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

 

আল আমিন সাঈফী: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে ট্রেন যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ছিনতাইকারী ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার আসরের নামাজের পর স্টেশন প্রাঙ্গণে “সচেতন শায়েস্তাগঞ্জবাসী”-এর আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, শায়েস্তাগঞ্জ জংশন দিয়ে প্রতিদিন হাজারো যাত্রী যাতায়াত করেন। কিন্তু দীর্ঘদিন ধরে স্টেশন এলাকায় ছিনতাই, চুরি ও মাদকসেবীদের উৎপাত বেড়ে যাওয়ায় যাত্রীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা দ্রুত এসব অপরাধ দমনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ইয়াসির খান, শায়েস্তাগঞ্জ সভাপতি মঈনুর হাসান রতন এবং তরুণ সংগঠক ও সাংবাদিক আল আমিন সাঈফী।

এছাড়া কর্মসূচির উদ্যোক্তা হিসেবে উপস্থিত ছিলেন তুফায়েল আহমেদ, ইমরান তালুকদার ও সাংবাদিক মুজিবুর রহমানসহ স্থানীয় সচেতন নাগরিকরা।

বক্তারা আরও বলেন, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে রেলওয়ে পুলিশ ও প্রশাসনের নিয়মিত টহল জোরদার, সিসিটিভি স্থাপন এবং মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করা জরুরি।

মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য জোর দাবি জানান।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews