1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
কর্মসংস্থান প্রকল্পের আওতায় দরিদ্র মরম আলীর পাশে “আলোর অঙ্গীকার” প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উপকেন্দ্র করা যাবে না চুনারুঘাটে বিএনপি নেতাকে কুপিয়ে জখম: থানায় অভিযোগ; বহিস্কার ছাত্রদল নেতা কামরুল সফল উদ্যোক্তা চুনারুঘাটের ইমরান: সোগান মন্ত্রী তেল রপ্তানি করে আয় করছেন বৈদেশী মুদ্রা কাদাপানিতে বন্দিজীবন, চুনারুঘাটে চার গ্রামের মানুষের দুর্ভোগ দেখার কেউ নেই! হবিগঞ্জে মধুমতি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান: ভুয়া চিকিৎসক আটক চুনারুঘাটে ইনডোর স্পোর্টসের নতুন যুগের সূচনায় ‘Gamezone Chunarughat’ দীর্ঘ ছুটি শেষে স্কুল-মাদ্রাসা খুলছে আজ তোমারে নো ভালা লাগছে আমার দুই নয়নে’ || শিল্প-সাহিত্য চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির চার পাঠ্যবই অনুমোদন

ঘরগাঁও গ্রামে শিক্ষা, ঐক্য ও উন্নয়ন ভাবনার ব্যতিক্রমী আয়োজন- পুনর্মিলনী

Reporter Name
  • প্রকাশিত: শনিবার, ২১ মার্চ, ২০২৬

 

খালিদ হাসান: হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার অন্তর্গত ঘরগাঁও গ্রামে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গ্রামবাসীর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ, ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। এই আয়োজনটি শুধুমাত্র উৎসবের আনন্দ ভাগাভাগির মধ্যেই সীমাবদ্ধ না থেকে পরিণত হয় গ্রামবাসীর পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও উন্নয়ন পরিকল্পনার এক গুরুত্বপূর্ণ মিলনমেলায়।

গ্রামের প্রবীণ মুরুব্বি জনাব আব্দুল হেকিমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, মেম্বার, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী, ব্যবসায়ী, যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। দেশ-বিদেশে অবস্থানরত গ্রামের মানুষের মাঝেও এই আয়োজনকে ঘিরে ছিল ব্যাপক আগ্রহ ও আবেগ।

শিক্ষা ও সামাজিক সচেতনতার ক্ষেত্রে অগ্রগামী হিসেবে পরিচিত ঘরগাঁও গ্রামটি দীর্ঘদিন ধরে ঐক্য ও ভ্রাতৃত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে আসছে। ঈদ পুনর্মিলনীর এই আয়োজন সেই বন্ধনকে আরও দৃঢ় করে তোলে। অংশগ্রহণকারীরা গ্রামের সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে শিক্ষাব্যবস্থা উন্নয়নকে বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়। শতভাগ শিক্ষার হার ধরে রাখা, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের আরও এগিয়ে নিতে করণীয় বিষয়ে সবার মতামত গ্রহণ করা হয়। একইসঙ্গে গ্রামের শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে ২০০-এর অধিক গ্র্যাজুয়েটকে সংবর্ধনা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়, যা নতুন প্রজন্মের জন্য দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশা করা হচ্ছে।
এছাড়াও গ্রামের রাস্তাঘাট উন্নয়ন, অবকাঠামোগত সমস্যা সমাধান এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। যুবসমাজকে ইতিবাচক ও সৃজনশীল কাজে সম্পৃক্ত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।

সর্বোপরি, এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানটি ঘরগাঁও গ্রামের মানুষের মধ্যে ভালোবাসা, সম্প্রীতি ও সহযোগিতার এক অনন্য উদাহরণ হিসেবে প্রতিভাত হয়েছে। সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে গ্রামটি শিক্ষা, উন্নয়ন ও সামাজিক অগ্রগতির ক্ষেত্রে আরও উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠবে।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews