1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

খোয়াই ও সুতাং নদী রক্ষার দাবিতে নদীতীরে অবস্থান কর্মসূচি

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

চৌধুরী তাওহীদ বিন আজাদ,হবিগঞ্জ:
আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে খোয়াই ও সুতাং নদী রক্ষার দাবিতে হবিগঞ্জে নদীতীরে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ মার্চ ২০২৫) শহরের খোয়াইমুখ নৌকাঘাট এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

খোয়াই রিভার ওয়াটারকিপার ও ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থানীয় পরিবেশপ্রেমী, সচেতন নাগরিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, খোয়াই ও সুতাং নদী দখল, দূষণ ও অব্যবস্থাপনার কারণে দিন দিন সংকুচিত হয়ে পড়ছে। নদী দুটি রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে পরিবেশ ও জনজীবনের ওপর নেতিবাচক প্রভাব পড়বে। তাই নদী দখলমুক্ত করা, দূষণ বন্ধ করা এবং নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা।

এসময় বক্তারা আরও বলেন, নদী রক্ষা করা মানে প্রকৃতি ও মানুষের ভবিষ্যৎ রক্ষা করা। তাই খোয়াই ও সুতাং নদী রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

📍স্থান: খোয়াইমুখ নৌকাঘাট, হবিগঞ্জ
📅তারিখ: ১২ মার্চ ২০২৫
আয়োজনে: খোয়াই রিভার ওয়াটারকিপার ও ধরিত্রী রক্ষায় আমরা

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট