
স্থানীয় সংবাদদাতা : চুনারুঘাট পৌর শহরের পীরের বাজারে অবস্থিত বান্নি পার্ক এন্ড রেষ্টুরেন্টে চুনারুঘাট সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এইচ এম এমদাদুল হক ইমনের নেতৃত্বে ৪/৫ জনের একটি দল ৮মার্চ শনিবার দুপুর ২টা ৩০ মিনিটের দিকে ঐ পার্কে গিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে।
এ সময় তারা চাঁদা না পেয়ে ঐ পার্কের কর্মচারীদের জিম্মি করে দর্শনার্থীদের হুমকি প্রদান করে। এ সময় দর্শনার্থীদের মাঝে আতঙ্ক দেখা দেয়।উল্লেখ্য যে তারা ইতি পুর্বে পার্কে এসে বিনা টিকেটে প্রবেশ করতে চাইলে পার্ক কর্তৃপক্ষ বাধা দেয়।তখন তারা ফিরে যায়।এর জের ধরে তারা দলবেধে এসে জোরপূর্বক পার্কের ভিতরে প্রবেশ করে দর্শনার্থীদের অনুমতি ছাড়া ভিডিও ধারন ও অকথ্য ভাষায় গালাগালি ও পার্কের ম্যানাজার শংকর কুমার দের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে। চাঁদা না পেয়ে তারা পার্কের ভিতরে দর্শনার্থীদের ভিডিও ধারন করে এবং না আসার জন্য হুমকি ধামকি প্রদান করে।
এ বিষয়ে পার্ক কর্তৃপক্ষ জানান চুনারুঘাট পৌরসভা কর্তৃক অনুমোদিত ট্রেড লাইসেন্স নিয়ে দীর্ঘদিন ধরে সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছি।
দ.ক.সিআর.২৬