1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র চুনারুঘাটে ইসলামী ছাত্রসেনার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত স্থবির আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা দেশে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি স্কুল শিক্ষার্থীদের

তারেক রহমানের কারাবন্দি দিবস আজ:

Reporter Name
  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬

 

আজ শনিবার (৭ মার্চ) -এর কারাবন্দি হওয়ার ২০তম বার্ষিকী। ২০০৭ সালের এই দিনে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সময় রাজধানীর মঈনুল রোডের বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দিনটিকে ‘কারাবন্দি দিবস’ হিসেবে পালন করছে (বিএনপি) ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।

দলীয় সূত্রে জানা গেছে, দিবসটি উপলক্ষে দেশব্যাপী আলোচনা সভা, দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।

গ্রেপ্তারের পর তাকে রিমান্ডে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় বলে অভিযোগ বিএনপি নেতাদের। তাদের দাবি, সেই সময় আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতনে তার মেরুদণ্ড গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়।

গুরুতর অসুস্থ অবস্থায় প্রায় ১৮ মাস কারাবন্দি থাকার পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর তিনি জামিনে মুক্তি পান। পরে উন্নত চিকিৎসার জন্য তিনি যুক্তরাজ্যের রাজধানী -এ যান।

বিএনপি নেতারা আরও দাবি করেন, পরবর্তী সময়ে সরকারের আমলেও তারেক রহমানের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেশের বিভিন্ন স্থানে শতাধিক মামলা দায়ের করা হয়।

তবে বিএনপির দাবি, এসব মামলার কোনো বাস্তব ভিত্তি ছিল না এবং তাকে রাজনীতি থেকে দূরে রাখার উদ্দেশ্যেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছিল।

দীর্ঘ সময় বিদেশে অবস্থান ও আইনি লড়াইয়ের পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের ধারাবাহিকতায় তিনি বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews