1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জে অবরুদ্ধ নাসীরুদ্দীন ও সারজিস প্রটোকলে ঢাকার পথে অনিয়ম আর দুর্নীতির আখড়া হবিগঞ্জ জেলা কারাগার! শায়েস্তাগঞ্জে সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন দেওন্দী চা বাগানে শুল্ক ফাঁকি দিয়ে কম দরে কাঁচা চা পাতা বিক্রির অভিযোগ চুনারুঘাটের রিংকু রায় গরুর খামারের আড়ালে করেন চুরির গরুর ব্যাবসা কাউন্সিলরকে ঘিরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে উত্তাল শায়েস্তাগঞ্জ, মানববন্ধনের ঘোষণা শ্রীমঙ্গলে বিনামূল্যে চক্ষু শিবির, ১৫০ জন পেলেন চশমা চুনারুঘাটে ধাওয়া শেষে আটক ডাকাতি মামলার আসামী, জব্দ প্রাইভেটকার চুনারুঘাটে লোডশেডিংয়ে জনজীবনে অস্বস্তি, ক্ষুব্ধ গ্রাহকরা, বিল নিয়েও কারসাজি চুনারুঘাটে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা

বিএনপিনেত্রী শাম্মীকে এমপি হিসেবে দেখতে চান তৃণমূলের নেতাকর্মী ও সমর্থকরা

Reporter Name
  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬

 

কালনেত্র প্রতিনিধি : হবিগঞ্জ-মৌলভীবাজার সংরক্ষিত আসনে নারী সংসদ সদস্য হিসেবে অনেক প্রার্থীর নাম শোনা গেলেও আলোচনার কেন্দ্রে রয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, সাবেক জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক এমপি শাম্মী।

ইতিমধ্যে নিজের যোগ্যতা এবং বিগত দিনে আন্দোলন সংগ্রামে সক্রীয় ভূমিকা তোলে ধরেছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে। স্থানীয় নেতৃবৃন্দের দাবি শাম্মী আক্তারকে নারী সংসদ সদস্য হিসেবে আগামী জাতীয় সংসদে দেখতে চান তারা।

শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে শিক্ষাজীবনে ছাত্রদলে নাম লেখান শাম্মী আক্তার শিফা। ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কমিটিতেও। বর্তমানে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সহ সম্পাদক।

স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথে সক্রিয় অংশগ্রহণকারী এই নেত্রী দলের নির্দেশনা মেনে প্রত্যেকটি কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। বিভিন্ন সময় আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। পরিবার পরিজন দূরে থেকেছেন। রাজনীতিতে সক্রিয় শাম্মীর ঢাকার জীবনযাপন মোটেও সহজ ছিল না। তার পরেও সাধ্যমত সাধারণ মানুষ ও নেতাকর্মীদের পাশে রয়েছেন, তাদের সহায়তা করেছেন। একই সঙ্গে নানা সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন সাবেক এমপি শাম্মী।

তার রাজনৈতিক উদ্দেশ্য মানুষের জীবনমান উন্নয়নে কাজ করা, দলের প্রতি আস্থা, সাংগঠনিক দক্ষতা, রাজপথের সক্রিয় ভূমিকা তাকে সিলেটের হবিগঞ্জ জেলায় নেতাকর্মীদের মাঝে জনপ্রিয় করে তুলেছেন। তার আচরণ এলাকার মানুষকে মুগ্ধ করেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমন ত্যাগী কর্মীবান্ধব সৎ ও যোগ্য নেত্রীকে জাতীয় সংসদে দেখতে চান বিএনপি’র তৃণমূলের নেতাকর্মী ও সমর্থকেরা।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews