1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

মানুষের সেবা করাই আমাদের মুল উদ্দেশ্য : শিল্পপতি সৈয়দ ইশতিয়াক

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬

 

চুনারুঘাট প্রতিনিধি: সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সৈয়দ ইশতিয়াক আহমেদ বলেছেন, মানুষের কল্যাণ করাই আমাদের মূল লক্ষ্য। মানুষের দদুর্বলতার সুযোগ নিয়ে অপ রাজনীতি করা আমাদের উদ্দেশ্য নয়। দেশ ও সমাজকে এগিয়ে নিতে হলে সবার আগে শিক্ষার প্রসার নিশ্চিত করতে হবে।
শনিবার সকালে চুনারুঘাট পৌরসভা এলাকায় পবিত্র রমজান উপলক্ষে সায়হাম গ্রুপের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দ ইশতিয়াক আহমেদ বলেন, দারিদ্র্য দূরীকরণের সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে শিক্ষা। প্রতিটি শিশু সমান মেধা নিয়ে জন্মগ্রহণ করে। তাই তাদের সঠিক পরিবেশ ও সুযোগ দিলে তারা সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি বলেন, আমরা চাই দেশের প্রতিটি শিশু যেন শিক্ষার উপযুক্ত পরিবেশ পায় এবং নিজেকে গড়ে তোলার সুযোগ লাভ করে।
তিনি আরও বলেন, গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাধবপুর-চুনারুঘাটের জনগণ দলমতের ঊর্ধ্বে উঠে আমার পিতা হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সলকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। জনগণের এই আস্থার প্রতিদান দিতে সরকার ও আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। মানুষের পেটের ভাত, পিঠের কাপড় এবং রাতের ঘুম নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব।
সৈয়দ ইশতিয়াক আহমেদ বলেন, মাধবপুর ও চুনারুঘাট এলাকার সার্বিক উন্নয়নে আমরা সব সময় কাজ করে যাব। মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোই আমাদের লক্ষ্য।
ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসানসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট