1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি ‎বাহুবলে জিরার ট্রাক আটকে চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতা হেলালসহ আটক ২ হবিগঞ্জ থেকে বালির ট্রাকে লুকিয়ে পরিবহন কালে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি চুনারুঘাটে চোর চক্রের মূলহোতা মিজানকে বানিয়াচং থেকে আটক, ট্রাক্টর চুরির চাঞ্চল্যকর তথ্য প্রকাশ দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত

কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন শাহের দোল উৎসব পালন

নূর মোহাম্মদ রবিউল, কুষ্টিয়া
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

 

কুষ্টিয়া শহর সংলগ্ন কালী নদীর তীরে ছেঁউড়িয়ায় সাধু-ভক্তের মিলনমেলায় তথা বাউল সম্রাট ফকির লালন শাহের দোল উৎসব পালিত হয়েছে। সোমবার (২ মার্চ) ছেঁউড়িয়ায় লালন একাডেমি প্রাঙ্গণে আয়োজিত লালন স্মরণোৎসবে প্রধান বক্তার বক্তব্যে বিশিষ্ট কবি ও চিন্তক ফরহাদ মজহার বলেন, বর্তমান বিশ্বব্যবস্থা গভীর সংকটের মধ্য দিয়ে অতিক্রম করছে। আন্তর্জাতিক রাজনীতি, যুদ্ধ ও নৈতিকতার অবক্ষয়ের প্রেক্ষাপটে তিনি লালনের দর্শনকে মানবতার বিকল্প পথ হিসেবে তুলে ধরেন।

ফরহাদ মজহার আরও বলেন, ‌‘পৃথিবী খুব কঠিন সময়ের দিকে যাচ্ছে। আন্তর্জাতিক আইন ও নৈতিকতার প্রশ্ন আজ বড় সংকটে। এ পরিস্থিতিতে মানুষের মধ্যে কল্পনা, প্রজ্ঞা ও পারস্পরিক অনুভূতির চর্চা জরুরি।’

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন। মুখ্য আলোচক হিসেবে আলোচনায় অংশ নেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. রাশিদুজ্জামান।

রমজানের পবিত্রতা রক্ষায় এবারের তিন দিনের অনুষ্ঠান একদিনে নামিয়ে আনা হয়েছে। সীমিত পরিসরে ধর্মীয় গাম্ভীর্যের মধ্যদিয়ে এবারের অনুষ্ঠান শেষ হয়।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews