
আসাদ ঠাকুর, অমনিবাস: ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর স্থানীয় সরকার নির্বাচনগুলোর ভবিষ্যৎ ও অংশগ্রহণ নিয়ে নানা রাজনৈতিক দলে আলোচনা চলছে। বর্তমান সরকারের অধীনে আগামী দিনের স্থানীয় নির্বাচনগুলোতে নতুন ও স্বতন্ত্র প্রার্থীদের অংশগ্রহণ নিয়ে নতুন করে গুঞ্জন তৈরি হচ্ছে। চুনারুঘাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উল্লেখ যোগ্যদের মধ্যে ফারুক আহমেদ লিপুর অংশগ্রহণের বিষয়টি স্থানীয় পর্যায়ে আলোচিত।
সাবেক ছাত্রনেতা ফারুক আহমেদ লিপু বর্তমানে দীর্ঘদিন ধরে ইতালিতে অবস্থান করলেও নিজ এলাকার রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যোগাযোগ বজায় রেখে চলেছেন। প্রবাসে থেকেও এলাকার বিভিন্ন সামাজিক উন্নয়ন, শিক্ষার্থীদের সহায়তা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে তিনি ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলেছেন। ফলে এলাকায় তাঁর ব্যাপক গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। একসময় তিনি চুনারুঘাট উপজেলা ছাত্রদলের সভাপতি ছিলেন। পাশাপাশি তিনি জেলা যুবদলের দপ্তর সম্পাদকের দায়িত্বও পালন করেছেন। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক সম্পৃক্ততার কারণে তাকে নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তৈরি হয়েছে নতুন প্রত্যাশা।
এছাড়াও খেলাধুলায় রয়েছে তাঁর সম্পৃক্ততা। বর্তমানে তিনি চুনারুঘাট উপজেলা ফুটবল একাডেমির সভাপতির দায়িত্ব পালন করছেন। সামাজিক ও রাজনৈতিক ভূমিকার কারণে আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে তিনি একজন সম্ভাবনাময় প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন। স্থানীয় ভোটারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও উন্নয়নমূলক পরিকল্পনা তুলে ধরার মাধ্যমে তিনি ইতোমধ্যে নির্বাচনী প্রস্তুতি শুরু করেছেন বলে জানা গেছে।
দ.ক.সিআর.২৬