1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

ঈদযাত্রায় ট্রেন টিকিটের তারিখ জানাল রেলওয়ে, শুরু ৩ মার্চ

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

 

কালনেত্র ডেক্স: পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে যাত্রীসাধারণের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে আগাম টিকিট বিক্রির সূচি প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত ঈদের আগাম যাত্রার টিকিট অনলাইনে বিক্রি হবে। ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ১৩ মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত। এবছরও ঈদের অগ্রিম ও ফিরতি যাত্রার সব টিকিট শতভাগ অনলাইনের মাধ্যমে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, একজন যাত্রী অগ্রিম ও ফিরতি যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবারে চারটি করে টিকিট কিনতে পারবেন। যাত্রীদের টিকিট সংগ্রহ সহজ করতে পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে অনলাইনে পাওয়া যাবে।

সূচি অনুযায়ী, ৩ মার্চ বিক্রি হবে ১৩ মার্চের যাত্রার টিকিট। ৪ মার্চ পাওয়া যাবে ১৪ মার্চের টিকিট। ৫ মার্চ বিক্রি হবে ১৫ মার্চের, ৬ মার্চ ১৬ মার্চের, ৭ মার্চ ১৭ মার্চের, ৮ মার্চ ১৮ মার্চের এবং ৯ মার্চ বিক্রি করা হবে ১৯ মার্চের যাত্রার টিকিট। ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০, ২১ ও ২২ মার্চের যাত্রার টিকিটও পর্যায়ক্রমে বিক্রি করা হবে।

ঈদের পর ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ১৩ মার্চ। সেদিন বিক্রি হবে ২৩ মার্চের টিকিট। ১৪ মার্চ পাওয়া যাবে ২৪ মার্চের টিকিট, ১৫ মার্চ ২৫ মার্চের, ১৬ মার্চ ২৬ মার্চের, ১৭ মার্চ ২৭ মার্চের, ১৮ মার্চ ২৮ মার্চের এবং ১৯ মার্চ বিক্রি করা হবে ২৯ মার্চের ফিরতি যাত্রার টিকিট।

ঈদযাত্রায় অতিরিক্ত যাত্রীচাপ সামাল দিতে নিয়মিত ট্রেনের পাশাপাশি পাঁচ জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেল কর্তৃপক্ষের আশা, এতে ঈদযাত্রা তুলনামূলক স্বস্তিদায়ক হবে।

তবে ঈদের অগ্রিম ও ফিরতি যাত্রার কোনো টিকিট রিফান্ড করা যাবে না। যাত্রার দিন মোট আসনের উচ্চ শ্রেণী বাদ দিয়ে ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট