1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি ‎বাহুবলে জিরার ট্রাক আটকে চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতা হেলালসহ আটক ২ হবিগঞ্জ থেকে বালির ট্রাকে লুকিয়ে পরিবহন কালে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি চুনারুঘাটে চোর চক্রের মূলহোতা মিজানকে বানিয়াচং থেকে আটক, ট্রাক্টর চুরির চাঞ্চল্যকর তথ্য প্রকাশ দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত

প্রবাসে সফলতার পাশাপাশি সমাজসেবায় এক অনন্য দৃষ্টান্ত বিল্লাল মিয়া

মহিবুর তালুকদার শিবলু,
  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

কালনেত্র: হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ২নং আহম্মদাবাদ ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামের মানিক হাজী সাহবের সুযোগ্য সন্তান বিল্লাল মিয়া একজন সফল প্রবাসী ও সমাজসেবক হিসেবে এলাকায় ব্যাপক পরিচিতি লাভ করেছেন।

তিনি দীর্ঘদিন ধরে প্রবাসে কর্মরত থেকে নিজ গ্রাম ও এলাকার মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। প্রবাস জীবনের ব্যস্ততার মাঝেও বিল্লাল মিয়া গ্রামের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে নিয়মিত সহায়তা প্রদান করে আসছেন। শিক্ষা, চিকিৎসা, ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়নসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তার অবদান স্থানীয়দের কাছে প্রশংসিত হয়েছে।

স্থানীয়রা জানান, বিল্লাল মিয়া একজন উদার মনের মানুষ। কোনো বিপদ-আপদ বা সামাজিক সমস্যায় তিনি সবসময় মানুষের পাশে দাঁড়ান। তার এই মানবিক উদ্যোগ এলাকার তরুণ সমাজকে সমাজসেবায় উৎসাহিত করছে।

বিল্লাল মিয়া বলেন, প্রবাসে থাকলেও নিজের গ্রামের মানুষের কথা ভুলে যাইনি। মানুষের পাশে দাঁড়ানোই আমার জীবনের সবচেয়ে বড় শান্তি।” আমৃত্যু আমি এই পথে থাকতে চাই।

এলাকার মানুষ আশা করছেন, ভবিষ্যতেও তিনি সমাজসেবামূলক কার্যক্রম অব্যাহত রেখে মানবতার কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews