1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি ‎বাহুবলে জিরার ট্রাক আটকে চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতা হেলালসহ আটক ২ হবিগঞ্জ থেকে বালির ট্রাকে লুকিয়ে পরিবহন কালে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি চুনারুঘাটে চোর চক্রের মূলহোতা মিজানকে বানিয়াচং থেকে আটক, ট্রাক্টর চুরির চাঞ্চল্যকর তথ্য প্রকাশ দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত

প্রায় ৩০০ নেতাকর্মী নিয়ে জামায়াতে যোগ দিলেন আশরাফুল বারী নোমান

Reporter Name
  • প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক।। গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাবেক উচ্চতর সদস্য ও হবিগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি অ্যাডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান প্রায় ৩০০ নেতাকর্মী নিয়ে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। তাঁর সঙ্গে হবিগঞ্জ সদর ও লাখাই উপজেলার গণঅধিকার পরিষদের বিপুল সংখ্যক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে অন্তর্ভুক্ত হন।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে হবিগঞ্জ পৌর এলাকার অনন্তপুরে অবস্থিত জেলা জামায়াতের সেক্রেটারি ও হবিগঞ্জ–৩ আসনের এমপি প্রার্থী কাজী মহসিন আহমদের নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নবযোগদানকারীদের দলে স্বাগত জানানো হয়।

অনুষ্ঠানে জেলা জামায়াতের আমীর মাওলানা মুখলিছুর রহমান অ্যাডভোকেট আশরাফুল বারী নোমানসহ নবাগত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় জামায়াতে ইসলামী হবিগঞ্জ জেলা ও বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, অ্যাডভোকেট নোমান একজন পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব। তাঁর নেতৃত্বে প্রায় ৩০০ নেতাকর্মীর যোগদানের ফলে হবিগঞ্জ জেলায় জামায়াতে ইসলামী সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হবে। আগামীর রাজনৈতিক আন্দোলন ও কর্মসূচিতে এই যোগদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

নবযোগদানকারীদের পক্ষ থেকে বলা হয়, ইসলামী আদর্শভিত্তিক রাজনীতি ও দেশ গঠনের লক্ষ্যে তারা জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। ভবিষ্যতে দলের সকল কর্মসূচি ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার অঙ্গীকারও করেন তারা।

উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে দলবদল ও নতুন সমীকরণ সৃষ্টি হওয়ায় স্থানীয় রাজনীতিতে বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews