রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
সিলেটে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন, সুস্থ জীবনধারার ওপর গুরুত্বারোপ চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনে দিনভর অভিযান চুনারুঘাটে ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, থানায় মামলা শ্রমিক কল্যাণে বিশেষ অবদানের জন্য শ্রেষ্ঠ চা বাগানের সম্মাননা পেয়েছে মির্জাপুর চা বাগান চুনারুঘাটে প্রাকৃতিক গ্যাসের সন্ধানে চলছে পরিক্ষামূলক কাজ  বানিয়াচংয়ে জেলা তথ্য অফিসের জনসচেতনতা বৃদ্ধি কার্যক্রম অনুষ্ঠিত বানািয়াচংয়ে র‍্যাব এর অভিযানে ‘জীবন মিয়া হত্যা মামলা’র ৯ আসামি গ্রেফতার মাদক প্রতিরোধে চুনারুঘাটে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত গণমাধ্যমের কাজ গণমাধ্যমই করুক | মতামত  বাহুবলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান: মেশিন ধ্বংস ও অর্থদণ্ড

চুনারুঘাটে প্রবাসী ৪ নেতাকে ইউনিয়ন যুবদলের সংবর্ধনা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ২নং আহম্মদাবাদ ইউনিয়নের চার’জন প্রবাসী কৃতি সন্তানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এর মধ্যে তিন’জন দুবাই প্রবাসী এবং একজন বাহরাইন প্রবাসী।

গত রোববার রাতে তাদেরকে এক আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে ইউনিয়ন যুবদলের উদ্যোগে এ সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধিত ব্যাক্তিরা হলেন- অত্র ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও দুবাই প্রবাসী মোঃ দরবেশ জমাদার, বাহরাইন যুবদলের যুগ্ন-সাধারণ সম্পাদক ও বাহরাইন প্রবাসী মারুফ মিয়া এবং দুবাই প্রবাসী সালেক মিয়া ও শফিকুল ইসলাম প্রমূখ।

উল্লেখ্য যে, আহম্মদাবাদ ইউনিয়নের প্রবাসী জিয়ার সৈনিকদের মধ্যে যারা অনলাইনে আওয়ামী স্বৈরাচারের বিরুদ্ধে সেচ্চার ছিলেন তাদের মধ্যে মারুফ মিয়া উল্লেখ্যযোগ্য। মোঃ মারুফ মিয়া প্রবাসে থেকেও দীর্ঘদিন জাতীয়তাবাদী আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলেন।

প্রবাসী জিয়ার সৈনিকদের সংবর্ধনাপ্য়রদানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ইউনিয়ন বিএনপির প্রবীণনেতা জনাব আজগর আলী মাস্টার, সহ-সভাপতি মোঃ আঃ আওয়াল (সাবেক মেম্বার), সাধারণ সম্পাদক কামরুল হাসান শামীম, পল্লী চিকিৎসক আলমগীর মিয়া ও যুবদল, ছাত্রদলসহ অঙ্গ-সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews