1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি ‎বাহুবলে জিরার ট্রাক আটকে চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতা হেলালসহ আটক ২ হবিগঞ্জ থেকে বালির ট্রাকে লুকিয়ে পরিবহন কালে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি চুনারুঘাটে চোর চক্রের মূলহোতা মিজানকে বানিয়াচং থেকে আটক, ট্রাক্টর চুরির চাঞ্চল্যকর তথ্য প্রকাশ দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত

হবিগঞ্জে তারেক রহমানের আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি

Reporter Name
  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬

 

হবিগঞ্জ প্রতিনিধি : বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের হবিগঞ্জ আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি চলছে। জনসভা সফল করতে দফায় দফায় বৈঠক করছেন বিএনপি নেতারা। একাধিকবার পরিদর্শন করেছেন জনসভা স্থল। তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে সিএসএফ, আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি থাকবে দলীয় স্বেচ্ছাসেবীও।

২১ জানুয়ারি জনসভাস্থল পরিদর্শনে গিয়ে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ জি কে গউছ বলেন, একটি চক্র এখনও দেশের বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত আছে। আওয়ামী লীগ যেন প্রশাসনের দৃষ্টি এড়িয়ে কোন বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে সে জন্য প্রশাসন তাদের যথাযথ দায়িত্ব পালন করবেন সেটি তাদের প্রতি আমাদের অনুরোধ। গত ১৭ বছর আওয়ামী লীগের মামলা, হামলা মোকাবিলা করে সরকারকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করার অধিকার আদায়ে আমরা অগ্রণী ভূমিকা পালন করেছি।

তিনি বলেন, আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামী মূল্যবোধকে জাগ্রত রেখে একটি সুন্দর বাংলাদেশ আমরা গড়তে চাই।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক, গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, এমএফ অলি, পৌর বিএনপি সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, যুবদল আহ্বায়ক জালাল আহমেদ, সদস্য সচিব সফিকুর রহমান সিতু প্রমূখ।

উল্লেখ্য, আগামী ২২ জানুয়ারি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান হবিগঞ্জে নির্বাচনী জনসভায় বক্তৃতা করবেন। এর আগে তিনি সিলেট ও মৌলভীবাজারে জনসভায় বক্তৃতা করবেন এবং দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews