1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
কর্মসংস্থান প্রকল্পের আওতায় দরিদ্র মরম আলীর পাশে “আলোর অঙ্গীকার” প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উপকেন্দ্র করা যাবে না চুনারুঘাটে বিএনপি নেতাকে কুপিয়ে জখম: থানায় অভিযোগ; বহিস্কার ছাত্রদল নেতা কামরুল সফল উদ্যোক্তা চুনারুঘাটের ইমরান: সোগান মন্ত্রী তেল রপ্তানি করে আয় করছেন বৈদেশী মুদ্রা কাদাপানিতে বন্দিজীবন, চুনারুঘাটে চার গ্রামের মানুষের দুর্ভোগ দেখার কেউ নেই! হবিগঞ্জে মধুমতি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান: ভুয়া চিকিৎসক আটক চুনারুঘাটে ইনডোর স্পোর্টসের নতুন যুগের সূচনায় ‘Gamezone Chunarughat’ দীর্ঘ ছুটি শেষে স্কুল-মাদ্রাসা খুলছে আজ তোমারে নো ভালা লাগছে আমার দুই নয়নে’ || শিল্প-সাহিত্য চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির চার পাঠ্যবই অনুমোদন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে হবিগঞ্জে জাসাসের আলোচনা সভা

Reporter Name
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬

চৌধুরী তাওহীদ বিন আজাদ, হবিগঞ্জ : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ জোরদার ও আসনভিত্তিক সাংগঠনিক ভূমিকা নির্ধারণে জাসাসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার (১৭ জানুয়ারি) জাসাস কেন্দ্রীয় কমিটির উদ্যোগে হবিগঞ্জ জেলা জাসাসের আয়োজনে “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গণসংযোগ ও আসনভিত্তিক জাসাসের ভূমিকা” শীর্ষক এই আলোচনা সভা শহরের সুরবিতান ললিত কলা একাডেমিতে অনুষ্ঠিত হয়।
জেলা জাসাসের সভাপতি ও কণ্ঠশিল্পী মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য মাজহারুল ইসলাম খান পায়েল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সমাজকল্যাণ সম্পাদক সৈয়দ রিয়াজ উদ্দিন আহমেদ।

জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক আরসাদ ফজলে হাসান লিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক ডা. তোফাজ্জল হক, কামরুজ্জামান কুদ্দুস, এমদাদুল হক লিটন, সাবেক সহসভাপতি ফজর আলী ফজল, জেলা জাসাস নেতা সাইফুর রহমান চৌধুরী পাপলু, হবিগঞ্জ পৌর জাসাসের যুগ্ম আহ্বায়ক আফরোজ বখত টুটন, নবীগঞ্জ উপজেলা সভাপতি কাজী সেলিম, জেলা জাসাস নেতা আব্দুল বাছিত, শায়েস্তাগঞ্জ উপজেলা সভাপতি মোজাম্মেল হক, বানিয়াচং উপজেলা সাধারণ সম্পাদক সাইফুল খান, হবিগঞ্জ সদর উপজেলা যুগ্ম আহ্বায়ক ইমরান আহমেদ কাউসার, নবীগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন, মাধবপুর উপজেলা সাবেক সভাপতি সানি এবং আজিমগঞ্জ পৌর জাসাস আহ্বায়ক রিপন আহমেদ আকাশ।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews