1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র চুনারুঘাটে ইসলামী ছাত্রসেনার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত স্থবির আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা দেশে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি স্কুল শিক্ষার্থীদের

টিকটকার মুক্তা-ইব্রাহিমের বিরুদ্ধে হ’ত্যা মামলা

Reporter Name
  • প্রকাশিত: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬

 

এম এ রাজা, হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাটে আলোচিত টিকটকার মুক্তা ইবরাহীম ও তার সহযোগীদের বিরুদ্ধে এবার হ’ত্যা মামলা দায়ের হয়েছে। সু’রা ফাতেহা অব’মাননার অভিযোগে আদালতের গ্রেফতারি পরোয়ানা থাকার পরও অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরে বেড়ানো ও সামাজিক যোগাযোগমাধ্যমে টিকটক ভিডিও বানানোয় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

স্থানীয় সূত্র ও মামলার এজাহার অনুযায়ী, টিকটক না করায় ফাহিমা আক্তার (নাম পরিবর্তিত নয়) নামে এক গৃহবধুকে শ্বা’স’রোধ করে হ’ত্যার অভিযোগ আনা হয়েছে। নিহতের পরিবার দাবি করেছে, দীর্ঘদিন ধরে অভিযুক্তরা ওই গৃহবধুকে মানসি’কভাবে চা’প প্রয়োগ করছিল এবং সর্বশেষ এ নির্মম হ”ত্যা’কাণ্ড সংঘটিত হয়।

এর আগে সু’রা ফাতেহা অবমাননার মতো গুরুতর অভিযোগ ওঠার পরও অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে তাদের চলাফেরা ও ভিডিও প্রকাশ আইনশৃঙ্খলা বাহিনীর নীরব ভূমিকা নিয়েও নানা প্রশ্ন তুলেছে সচেতন মহল।

স্থানীয়দের মতে, এই মৃ’ত্যু শুধু একটি পরিবারের অপূরণীয় ক্ষতি নয়, বরং বিচারহীনতার একটি ভয়াবহ বার্তাও বহন করছে। এখন দেখার বিষয়—আইনশৃঙ্খলা বাহিনী ও বিচার ব্যবস্থা কতটা দ্রুত ও নিরপেক্ষভাবে এই হত্যাকাণ্ডের তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনে।

এ বিষয়ে সংশ্লিষ্ট থানার পক্ষ থেকে তদন্ত চলমান থাকার কথা জানানো হলেও এখনো গ্রেফতার বা দৃশ্যমান অগ্রগতির তথ্য পাওয়া যায়নি।

সাধারণ মানুষের প্রশ্ন একটাই আইন কি সত্যিই সবার জন্য সমান, নাকি কিছু মানুষ আইনের ঊর্ধ্বে?

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews