1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
‎বাহুবলে জিরার ট্রাক আটকে চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতা হেলালসহ আটক ২ হবিগঞ্জ থেকে বালির ট্রাকে লুকিয়ে পরিবহন কালে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি চুনারুঘাটে চোর চক্রের মূলহোতা মিজানকে বানিয়াচং থেকে আটক, ট্রাক্টর চুরির চাঞ্চল্যকর তথ্য প্রকাশ দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র

চুনারুঘাট সীমান্তে বিজিবি’র শীত বস্ত্র বিতরণ

Reporter Name
  • প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬

 

চুনারুঘাট প্রতিনিধি : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধ ও দেশের আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সীমান্ত এলাকার জনসাধারণকে বিভিন্ন সময়ে নানারকম সাহায্য সহযোগিতা করে থাকে। এরই অংশ হিসেবে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)জেলার চুনারুঘাট উপজেলার ২নং আহমেদাবাদ ইউনিয়নের গুইবিল এলাকার মন্দিরের মাঠ নামক স্থানে স্থানীয় শীতার্ত, গরীব ও দুঃস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন।

সোমবার (০৫ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জ ৫৫ বিজিবির অধীনস্থ গুইবিল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার চুনারুঘাট উপজেলার ২নং আহমেদাবাদ ইউনিয়নের গুইবিল এলাকার মন্দিরের মাঠ নামক স্থানে শীতার্ত, গরীব ও দুঃস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন। আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন মিডিয়ার কর্মীগণ এবং সাধারণ জনসাধারণ উপস্থিত ছিলেন।

এ উপলক্ষ্যে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন, বিজিবি সীমান্ত রক্ষা ও মাদক চোরাচালান দমনের পাশাপাশি সীমান্ত এলাকার সাধারণ মানুষের কল্যাণেও নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, সমাজের সকল শ্রেণী-পেশার মানুষ নিজ নিজ অবস্থান থেকে দেশ ও জাতির কল্যাণে এগিয়ে এলে দেশ অপরাধমুক্ত ও উন্নত সমাজ গঠনে সহায়ক হতে পারে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews