1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
সর্বশেষ :
‎বাহুবলে জিরার ট্রাক আটকে চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতা হেলালসহ আটক ২ হবিগঞ্জ থেকে বালির ট্রাকে লুকিয়ে পরিবহন কালে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি চুনারুঘাটে চোর চক্রের মূলহোতা মিজানকে বানিয়াচং থেকে আটক, ট্রাক্টর চুরির চাঞ্চল্যকর তথ্য প্রকাশ দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র

দলদলি চা বাগানে ৫নং ওয়ার্ড জামায়াতের শীতবস্ত্র বিতরণ

Reporter Name
  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬

 

মানবতার সেবা পেতে ধর্ম বর্ণের কোন ভেদাভেদ থাকতে পারেনা —-মুহাম্মদ ফখরুল ইসলাম

আশরাফুল ইসলাম সদর সিলেট : জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, আর্ত মানবতার কল্যাণে কাজ করতে ধর্ম ও বর্ণের কোন পার্থক্য থাকতে পারেনা। ইসলামও আমাদের এই সুমহান শিক্ষা দিয়ে থাকে। বাংলাদেশ হচ্ছে ধর্মীয় সম্প্রীতির এক উজ্জল আবাসভুমি। এখানে ধর্ম বর্ণে কোন পার্থক্য নেই। এখানে স্ব স্ব ধর্মের লোক স্বাধীনভাবে নিজ ধর্ম কর্ম পালন করতে পারছে। সম্প্রীতির এই উজ্জল ধারাকে বহাল রাখতে হবে। জামায়াত ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের জন্য একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে।

তিনি বলেন, সারাদেশের ন্যায় সিলেটেও শীতের প্রকোপ বাড়ছে। প্রচন্ড শৈত্য প্রবাহে জনজীবন আজ অতিষ্ঠ। এই সময়ে অসহায় ও দরিদ্র মানুষের কষ্টের সীমা নেই। এমতাবস্থায় ধর্ম বর্ণ নির্বিশেষে অসহায় শীতার্ত মানুষের কল্যাণে বিত্তবানদের এগিয়ে আসতে হবে।

তিনি শনিবার (৩ জানুয়ারী) সিলেট মহানগরীর বিমানবন্দর থানা জামায়াতের উদ্যোগে ৫নং ওয়ার্ডের দলদলি চা বাগানে হতদরিদ্র চা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র উপহার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ওয়ার্ড সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে ও সেক্রেটারী আহমেদুর রহমান খান হিনুর পরিচালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিমানবন্দর থানা আমীর মো: শফিকুল আলম মফিক, নায়েবে আমীর মাওলানা আব্দুল লতিফ।

চা বাগানের পক্ষ থেকে উপস্থিত ছিলে- দলদলি চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি মিন্টু দাস, সেক্রেটারী রিপন কর্মী, চা শ্রমিক নেতা নূর হোসেন, মনোরঞ্জন দাস, হরিচরণ দাস, সঞ্জয় শীল, শ্যামল মুন্দা ও মিলন দাস প্রমূখ।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews