বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে কোয়াব কমিটিতে সভাপতি শাহ নেওয়াজের সঙ্গী হলেন যারা বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ

শহীদ হালিম-লিয়াকত বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন তাহেরী

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

 

চুনারুঘাট প্রতিনিধি : শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মধবপুর) আসনের বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত ও বৃহত্তর সুন্নী জোটের মোমবাতি প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী আল্লামা পীর মুফতি গিয়াস উদ্দিন আত্ব-তাহেরী।

তিনি বলেন- শিক্ষার উন্নয়নসহ সমাজের অবকাঠামো উন্নয়ন এবং অবহেলিত চা-শ্রমিকদের কল্যাণে কাজ করতে চাই। আমি আপনাদেরকে ভালোবাসি, আপনারাও আমাকে ভালোবাসা দিয়ে কাছে রাখবেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সারাদেশের ন্যায় চুনারুঘাট সরকারি কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন পরবর্তী বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব মাওলানা শাহ জালাল আহমদ আখঞ্জী, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য আলহাজ্ব মাওলানা মুসলিম খান, উপজেলা সহ-সভাপতি মাওলানা মোঃ ফজলুল হক, জেলা সাহিত্য সংস্কৃতির সম্পাদক সাংবাদিক এস এম সুলতান খান মেম্বার, উপজলা সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম তালুকদার দুলাল, নুর উদ্দিন ইবনে মালেক, কেন্দ্র পরিচালক ছাত্রনেতা হাফেজ শামসুল ইসলাম জাকী, মোফাস্সির রহমান ইমন, এস এম আমির খান প্রমূখ।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews