1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাচ্চাদের সাথে মসজিদে ইফতারির সংষ্কৃতি ও ফজিলত  অসহায়ের বিপদে পাশে দাঁড়ানোর ফজিলত ইউরোপ নেয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাৎ ; বাচ্চুর নামে মামলা ও সমন জারি  কর্মমূখী শিক্ষা ও দক্ষতার মাধ্যমে দারিদ্রতা দূর হবে- সৈয়দ ইশতিয়াক  আমরা চাই সবাই স্বনির্ভর হোক: এমপি পুত্র ইশতিয়াক  বড় পরিসরে সহায়তা বঞ্চিত আনু মিয়া, ছোট পরিসরে তৃপ্ত প্রতারণার শিকার অনলাইন ক্রেতা, প্রশ্নবিদ্ধ ডিজিটাল বাণিজ্   চুনারুঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে রুমন আলোচনায় নব-নির্বাচিত হুইপ জি কে গউছকে খোয়াই থিয়েটারের ফুলেল শুভেচ্ছা নাসিরনগরে সুদের লেনদেনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত

চুনারুঘাটে মৎস্য ও প্রাণিসম্পদ সচিব: ইউনিয়ন পর্যায়ে সেবার আশ্বাস 

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

 

চুনারুঘাট প্রতিনিধি : সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও জীবনমান বৃদ্ধির লক্ষ্যে বাস্তবায়নাধীন সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় চুনারুঘাটে উপকারভোগীদের মাঝে অনুদান বিতরণ করা হয়েছে।

রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে চুনারুঘাট উপজেলার চাঁদপুর চা বাগানের মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের। তিনি বলেন, গ্রাম পর্যায়ে প্রাণিসম্পদ সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার ইউনিয়ন প্রাণিসম্পদ সেবা কেন্দ্র চালুর উদ্যোগ নিয়েছে, যা গ্রামীণ অর্থনীতি ও পুষ্টি নিরাপত্তা জোরদারে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. তাহের হোসাইন। সভাপতিত্ব করেন প্রকল্প পরিচালক মো. জাহিদুর রহমান। স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আনোয়ার হোসেন ।

অনুষ্ঠান শেষে নির্বাচিত উপকারভোগীদের মাঝে বকনা ছাগল ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট