বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে কোয়াব কমিটিতে সভাপতি শাহ নেওয়াজের সঙ্গী হলেন যারা বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ

বাহুবলে হাদী হত্যার প্রতিবাদে কফিন মিছিল

  • প্রকাশিত: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

 

বাহুবল প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদী হত্যার প্রতিবাদে কফিন মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজ শেষে সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে বাহুবল বাজারে এ কর্মসূচি পালিত হয়।

কফিন মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তারা ওসমান হাদী হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।

এর আগে বৃহস্পতিবার রাতে ওসমান হাদীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ ছাত্র-জনতার উদ্যোগে ঢাকা–সিলেট মহাসড়ক অবরোধ করে কয়েক ঘণ্টাব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। শুক্রবার জুমার নামাজের পর বাহুবল মাদ্রাসা মসজিদে ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রনেতা তোফায়েল আহমেদ, বজলুর রহমান, সুজন মিয়া, মিনজাব ছাহাম, নবীউর হোসেন, লিটন আহমেদসহ অন্যান্যরা। বক্তারা বলেন, অবিলম্বে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে জুলাই মাসের মতো আবারও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

সমাবেশ থেকে বাহুবলের শেখ রাসেল মিনি স্টেডিয়ামকে “শহীদ ওসমান হাদী স্টেডিয়াম” নামে নামকরণের ঘোষণাও দেন বক্তারা।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews