বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে কোয়াব কমিটিতে সভাপতি শাহ নেওয়াজের সঙ্গী হলেন যারা বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ

তফসিল ঘোষণার পরও প্রার্থী মাঠে না থাকায় জনমনে গুঞ্জন

  • প্রকাশিত: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

 

হবিগঞ্জ-৪ আসনের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মোঃ ফয়সল সাহেব গত এক সপ্তাহ আগে ঢাকার এভারগ্রীণ হাসপাতালে অসুস্থ্য সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে যান। সেদিনের পর থেকে অদ্যাবদি সৈয়দ মোঃ ফয়সল সাহেবকে নির্বাচনী প্রচার প্রচারণায় আর দেখা যায়নি। তার পুত্র সৈয়দ ইশতিয়াক এবং ভাই সৈয়দ শাহজাহান সাহেবকেই কেবল নির্বাচনী প্রচারণা চালিয়ে যেতে দেখা গেছে।

এ ব্যাপারে বিভিন্ন সুত্র বলছে, সৈয়দ মোঃ ফয়সল সাহেব ঢাকার কোন এক হাসপাতালে চিকিৎসাধীন আছেন! আবার কেও কেও বলছেন, উনি মাউন্ট এলিজাবেদ হাসপাতাল সিঙ্গাপুরে চিকিৎসাধীন আছেন!

তবে এ ব্যাপারে সৈয়দ মোঃ ফয়সল সাহেবের পরিবারের কোনো সদস্য কিংবা তার সমর্থক ও নেতাকর্মীদের সাথে যোগাযোগ করেও সদোত্তর জানা সম্ভব হয়নি।

উল্লেখ যে, সৈয়দ মো: ফয়সল সাহেবকে সর্বশেষ ৩০ নভেম্বর মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়ন বিএনপি আয়োজিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে দেখা গিয়েছিল।

দ.ক.সিআর.২৫ 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews