Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
দৈনিক কালনেত্র

প্রান্তরের প্রাথমিকতা পেরিয়ে

দৈনিক কালনেত্র

প্রান্তরের প্রাথমিকতা পেরিয়ে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
Subscribe
Close

Search

অপরাধ

৫৫ বিজিবির যানবাহনসহ ভারতীয় চোরাচালানী পন্য জব্দ

By কালনেত্র
নভেম্বর ১৮, ২০২৫ 1 Min Read
০

 

কালনেত্র প্রতিবেদক: হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় জিরা, ফুচকা, কসমেটিকস, ঘড়ির ব্যাটারি, শাড়ী, এবং যানবাহন আটক করেছে। যার মোট সিজার মূল্য প্রায় আনুমানিক ৩ কোটি ৪২ লক্ষ ২৯ হাজার ৮০০ টাকা।

বিজিবির সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি জানতে পারে যে, হবিগঞ্জ জেলার চুনারুঘাট ও সাতছড়ি রোডে বিপুল পরিমানে ভারতীয় চোরাই পন্য গোপনভাবে ট্রাকযোগে দেশের বিভিন্ন স্থানে পাচার হবে। উক্ত সংবাদের প্রেক্ষিতে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল গত ১৭ নভেম্বর সোমবার ভোর রাতে চুনারুঘাট-সাতছড়ি রোডে সীমান্ত হতে আনুমানিক ০৫ কিঃমিঃ বাংলাদেশ অভ্যন্তরে তেলিয়াপাড়া এলাকায় কৌশলগতভাবে অবস্থান নিয়ে আত্বগোপন করে থাকে। পরবর্তিতে ১০ ঘটিকায় ০১টি ট্রাক আসতে দেখে সন্দেহ হলে ট্রাকটি সংকেত দিয়ে থামানো হয় এবং তল্লাশী করে ট্রাক ভর্তি পাথরের ভিতর অভিনব কায়দায় লুকানো অবস্থায় ভারতীয় চোরাচালানী পণ্য ভারতীয় জিরা, ফুচকা, কসমেটিকস, ঘড়ির ব্যাটারি, শাড়ী, এবং যানবাহন আটক জব্দ করতে সক্ষম হয়।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: তানজিলুর রহমান বলেন, জব্দকৃত পণ্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে যথাক্রমে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম চলমান।

দ.ক.সিআর.২৫

Author

কালনেত্র

Follow Me
Other Articles
Previous

লিয়াকত হাসানের দলীয় পদত্যাগ পত্র প্রত্যাহার, পুনঃবহাল চায় নেত্রীবৃন্দ

Next

ফেইক আইডির ভূয়া সংবাদের প্রতিবাদ

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | দৈনিক কালনেত্র