1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
দামোদরপুর শ্মশানঘাটের সেবক ঘরের টিন উদ্ধার করেছে পুলিশ চুনারুঘাটে মাদ্রাসার সরকারি অনুদান নিয়ে তোলপাড়! দরিদ্রের অনুদান গেল স্বজনদের পকেটে? চুনারুঘাটে মাদক সেবনের দায়ে যুবকের ১ মাসের কারাদণ্ড মানুষ: ফেরেশতা নাকি পশু— মোস্তফা মোরশেদ শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘিরে নতুন উত্তেজনা সংসদ ভবনে হুইপ জিকে গউছের সঙ্গে হবিগঞ্জের শিক্ষক-শিক্ষার্থী চুনারুঘাটে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কাউছার শোকরানা’র বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এ বাংলাদেশের হাওর ও উপকূলের সংকট তুলে ধরলেন যুধিষ্ঠির চন্দ্র বিশ্বাস ডেঙ্গু প্রতিরোধ ও পরিবেশ সুরক্ষায় চুনারুঘাট পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুনারুঘাটে রেলওয়ের লিজকৃত জমি প্রতারণার মাধ্যমে হস্তান্তরের অভিযোগ, থানায় মামলা

নিজের অপরাধ ঢাকতে মিথ্যা মামলা দিয়ে হয়রানি, চুনারুঘাটে আবুল খায়ের মিয়ার বিরুদ্ধে অভিযোগ

চুনারুঘাট প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

 

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ১০নং মিরাশী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আলোনিয়া (সরদার বাড়ী) এলাকায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি, হামলার হুমকি ও অশালীন গালাগালির অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, একই এলাকার মৃত আকবর আলীর ছেলে মোঃ আবুল খায়ের ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে তাদেরকে নানাভাবে হয়রানি করে আসছেন।

ভুক্তভোগীদের অভিযোগ, অভিযুক্তরা প্রতিনিয়ত হামলার জন্য তেড়ে আসেন, প্রাণনাশের হুমকি দেন এবং অশালীন ভাষায় গালাগালি করেন। নিজেদের অপরাধ আড়াল করতে ভিত্তিহীন মিথ্যা নিউজ প্রচার ও মিথ্যা মামলা দিয়ে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছেন।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়েছে।

এ বিষয়ে ভুক্তভোগী পরিবারটি স্থানীয় প্রশাসন, চুনারুঘাট থানা পুলিশ ও ১০নং মিরাশী ইউনিয়ন পরিষদের কাছে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে মিথ্যা হয়রানি বন্ধ এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছে।

দ.ক.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews