1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাবার টাকায় শখ পূরণ থেকে প্রবাসে সংগ্রাম—নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন জুনাইদের শায়েস্তাগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজির সম্মিলিত সভা অনুষ্ঠিত পূজায় যানজট নিরসনে শায়েস্তাগঞ্জে অভিযান, চলবে নিয়মিত পিকআপ ভাড়াকে ঘুষের টাকা বলে অপপ্রচার: চুনারুঘাট থানা চুনারুঘাট উপজেলা জামায়াতের যুব বিভাগ কমিটি গঠন: সভাপতি মাহমুদুল সেক্রেটারি শহিদুল  চুনারুঘাটে অবৈধভাবে ছড়া থেকে বালু উত্তোলন, এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা নান্দনিক আয়োজনে “মানবিক রক্তদান সংস্থা কর্মধা”র ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর সুরেলা মাইকে চিকিৎসার নিশ্চয়তা, নাকি অসহায় মানুষের সঙ্গে প্রতারণা?

নান্দনিক আয়োজনে “মানবিক রক্তদান সংস্থা কর্মধা”র ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

কর্মধা প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

 

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে মানবিক রক্তদান সংস্থা কর্মধা’র ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান। শনিবার (১০ অক্টোবর ২০২৬) ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে কর্মধা ইউনিয়নের বিভিন্ন অঞ্চল থেকে আগত রক্তদাতাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এ আয়োজন সম্পন্ন হয়।

সংগঠনের প্রধান উপদেষ্টা ও অত্র ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জনাব হেলাল আহমদের সভাপতিত্বে এবং জনাব রাসেল আল মামুনের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন লংলা আধুনিক ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মো. নজমুল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লংলা আধুনিক ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক জনাব মাজহারুল ইসলাম এবং নুরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জনাব এম এ আজিজ।

অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সর্বোচ্চ রক্তদাতা হিসেবে পরিচিত জনাব মো. মোশারফ হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব ইনচার্জ জনাব সাইদুর রহমান চৌধুরী, জামেয়া ইসলামিয়া কর্মধা টাইটেল মাদ্রাসা মুহতামিম জনাব মাওলানা ইউনুস আহমদ, লংলা আধুনিক ডিগ্রি কলেজের ইংরেজি বিষয়ের সহকারী অধ্যাপক জনাব মো. গোলাপ মিয়া, কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী জনাব প্রদীপ কুমার সিংহ, নলডরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব সুরুজ আলী, আমরিন ট্রাভেলস এর স্বত্বাধিকারী জনাব মোস্তাক আহমেদ, লংলা আধুনিক ডিগ্রি কলেজের ইংরেজি বিষয়ের প্রভাষক ও অত্র সংগঠনের পরিচালক জনাব মোঃ আক্তার হোসেন, সহ পরিচালক বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও মৌলভীবাজার জেলা জজকোর্টের অ্যাডভোকেট মোঃ সাইফুর রহমান, রবিরবাজার ফাতেমা লাইব্রেরীর স্বত্বাধিকারী জনাব আবু হাসনাত চৌধুরী রিয়াদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠনের সিনিয়র সদস্য বাবুল আহমদ, সাবেক সভাপতি তামজিদ আলী, প্রবাসী সদস্য নজরুল ইসলাম রিপন, হেলাল আহমদ এবং সুলতান আহমদ সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও রক্তদাতারা।

অনুষ্ঠানে বক্তারা মানবিক রক্তদান কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে বলেন, রক্তদান একটি মহৎ এবং মানবিক উদ্যোগ। মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে স্বেচ্ছায় রক্তদানের বিকল্প নেই। তাঁরা সংগঠনের মানবিক কার্যক্রমকে আরও গতিশীল ও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন এবং রক্তদাতাদের এ মহতী উদ্যোগে সম্পৃক্ত থাকার আহ্বান জানান।

২০২৬-২৭ সেশনের নতুন কমিটি ঘোষণা:
অনুষ্ঠানের আরেকটি গুরুত্বপূর্ণ পর্বে আহ্বায়ক কমিটির মাধ্যমে মানবিক রক্তদান সংস্থা কর্মধা’র ২০২৬-২৭ সেশনের নতুন কমিটি উপস্থাপন করা হয়। ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে রাসেল আল মামুন, সাধারণ সম্পাদক হিসেবে আব্দুস সামাদ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে তাওহীদ তাসনীমের নাম ঘোষণা করা হয়।

নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের মানবিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমের পরিধি বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ ও রক্তদাতারা।

দ.ক.সিআর

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews