1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
চাটপাড়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় ছাত্রকে ছু/রি/কা/ঘা/ত হবিগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রকৃতির আয়নায় আত্মপরিচয়, ভালোবাসা ও বাংলাদেশের অনন্ত সৌন্দর্য আজমিরীগঞ্জে নেশাগ্রস্থ পুত্রের হাতে ক্যান্সার আক্রান্ত পিতা খুন ২৪ বছরের বন্দিজীবনের অবসান : নতুন জীবনের পথে কয়েস আহমেদ হবিগঞ্জের তরুণ আলোকচিত্রী মারুফের ‘বোটানিক্যাল সাইলেন্স’, প্রকৃতির সৌন্দর্যে আন্তর্জাতিক স্বীকৃতি বাজারে নজরদারি বাড়াতে জেলা প্রশাসকদের নির্দেশ স্বেচ্ছাসেবকদল নেতা সৈয়দ মুশফিক আহমেদের সহযোগিতায় অপহৃত হাফেজ আব্দুল বাছির উদ্ধার ঘুষকাণ্ডে চুনারুঘাট থানার এএসআই অতনু বণিক ক্লোজড নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ: আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী

আজমিরীগঞ্জে নেশাগ্রস্থ পুত্রের হাতে ক্যান্সার আক্রান্ত পিতা খুন

আজমিরীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

 

আজমিরীগঞ্জে ক্যান্সারে আক্রান্ত শয্যাশায়ী বাবাকে দা দিয়ে জবাই করে হত্যার করার অভিযোগ উঠেছে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত ছেলে ইয়াফিন মিয়াকে (২০) আটক করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত ধারালো দা জব্দ করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর আনুমানিক আড়াইটার দিকে উপজেলার শিবপাশা ইউনিয়নের আন্দাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহাবুদ্দিন মিয়া (৬০) ওই গ্রামের বাসিন্দা। তাঁর ছয় ছেলে ও এক মেয়ে রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাহাবুদ্দিন মিয়া দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন। তাঁর চতুর্থ ছেলে ইয়াফিন মিয়া প্রায় দুই বছর ধরে মানসিক ভারসাম্যহীন ও মাদকাসক্ত ছিলেন বলে স্থানীয়রা জানান।

গতকাল মঙ্গলবার দুপুরে পরিবারের অন্য সদস্যরা বাড়ির বাইরে থাকার এক পর্যায়ে ইয়াফিন তাঁর বাবার শোবার ঘরে প্রবেশ করেন। পরে তাঁর বড় ভাই ঘরে ঢুকে শাহাবুদ্দিন মিয়াকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে শিবপাশা বাজার থেকে ইয়াফিনকে আটক করা হয়।

ইউপি চেয়ারম্যান নলিউর রহমান তালুকদার বলেন, ছেলেটি মাদকাসক্ত ছিল। হঠাৎ করেই সে তার ক্যান্সারে আক্রান্ত বাবাকে দা দিয়ে জবাই করে হত্যা করেছে। ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত ধারালো দাটি পুলিশ জব্দ করেছে বলে জানা গেছে।

দ.ক.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews